Tuesday, June 23, 2026

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক কে বিশ্বনাথ

Date:

Share post:

চিরঘুমের দেশে পাড়ি দিলেন দিলেন কিংবদন্তি পরিচালক কে বিশ্বনাথ। বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পাঁচবার জাতীয় পুরস্কার প্রাপ্ত এই বিশিষ্ট পরিচালক বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার তাঁর শারিরীক অবনতি হয়। তাঁর প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া।

আরও পড়ুন:Entertainment : বি-টাউনে বিয়ের সানাই ! সপ্তাহান্তে সাতপাকে সিদ্ধার্থ-কিয়ারা
শুধু তেলেগু সিনেমা নয়, তামিল ও হিন্দি ছবিতেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন কে বিশ্বনাথ।তাঁর নির্মিত অন্যতম জনপ্রিয় ছবিগুলি হল শঙ্করভরানাম, সাগর সঙ্গমাম, স্বাতী মুথ্যাম। এছাড়াও তিনি সরগম, কামচোর, শুভ কামনা, জাগ উঠা ইনসান, সুর সঙ্গম, সঙ্গীত, ধনবান-এর মতো একাধিক হিট হিন্দি ছবি তৈরি করেন তিনি।
মাদ্রাসের ভহিনি স্টুডিওজে অডিওগ্রাফার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন কে বিশ্বনাথ। কিছুদিন এই কাজ করার পর তিনি পরিচালনার দিকে সরে আসেন। ১৯৬৫ সালে ‘আত্মা গৌরবাম’ ছবির হাত ধরে প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘শঙ্করভরানাম’ ছবির জন্য তিনি গোটা দেশে পরিচিতি পান। ছবিটি গোটা দেশে দারুণ সফলতা অর্জন করে।শঙ্করভরানাম ছবিটি চারটি জাতীয় পুরস্কার পায়। এই ছবিটিকে পরবর্তীতে হিন্দিতে রিমেক করা হয়। নাম দেওয়া হয় ‘সুর সঙ্গম’। সেই ছবিটিও কে বিশ্বনাথ পরিচালনা করেন।শঙ্করভরানাম ছবির সাফল্যের পর একই ঘরানার একাধিক ছবি তৈরি করেন কে বিশ্বনাথ।
১৯৯২ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান এবং ২০১৭ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন। আট বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। তবে কেবল পরিচালনা নয়, অভিনয়ও করতেন তিনি। তেলুগু, তামিল মিলিয়ে তিনি প্রায় ২৪টি ছবিতে অভিনয় করেছিলেন।





 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...