Sunday, June 28, 2026

Entertainment : আসলে কত রোজগার করেছে ‘পাঠান’, সঠিক হিসেব দিলেন কিং খান

Date:

Share post:

রিলিজের পর থেকেই রেকর্ডের সুনামি সৃষ্টি করেছে শাহরুখ খানের (Shahrukh Khan)’পাঠান’ (Pathan)। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল বলি বাদশার কামব্যাক ছবি ‘পাঠান’। সিনেমা হল ভরিয়ে ইতিহাস তৈরি করেছে যশরাজ ফিল্মস-এর (YashRaj Fims)এই ছবি। প্রতিদিন প্রায় ১০০ কোটির কাছাকাছি পৌঁছে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে। ভারতীয় সিনেমা (Indian Cinema) তো বটেই কিং খানের ফিল্মি কেরিয়ারেও এই ছবি প্রথম তিনদিনের কালেকশনে নয়া নজির গড়ে ফেলেছে। হিসেব বলছে ৭০০ কোটি পেরিয়ে গেছে বক্স অফিস কালেকশন (Box Office Collection)। কিন্তু কিং খান বলছেন এই তথ্য ভুল!

 ‘পাঠান’ অবতারে এসে কার্যত কাঁপিয়ে দিয়েছেন ৫৭ বছরের ‘ বুড়ো’ লোকটা। ‘জিরো’ দেখে যারা মুখ ফিরিয়েছিলেন তাঁদের মুখের উপর সপাটে জবাব দিলেন শাহরুখ। রোজ দিনই নিত্যনতুন নজির গড়ছে এই ছবি। এই ছবির লক্ষ্মীলাভের অঙ্কটা স্বস্তি দিয়েছে অনেককে, কিন্তু অনেকেই সন্দিহান। এই মুহূর্তে কি সত্যিই এত টাকার ব্যবসা করলেন কিং? এবার তাঁদের আসল পরিসংখ্যান দিলেন ‘পাঠান’ খান। শনিবার ফের টুইটারে ‘আস্ক এসআরকে’ সেশনে ধরা দিলেন শাহরুখ। সেখানেই এক টুইটার ব্যবহারকারী শাহরুখের কাছে জানতে চান ‘পাঠান’-এর মোট আয়ের সংখ্যা ঠিক কত? জবাবে চিরাচরিত স্টাইলে ব্যাটিং করলেন কেকেআর মালিক।

সবাই যখন হিসেব মিলিয়ে উঠতে পারছেন না তখন শাহরুখ জানান,”ভালবাসা ৫ হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে, ৩ হাজার কোটি প্রশংসা, ৩২৫০ কোটি হাগ, ২০০০ কোটি হাসি এখনও গণণা চলছে। তোমার অ্যাকাউনটেন্ট কী বলছে?” স্বাভাবিক ভাবেই নেটিজেনরা মুগ্ধ শাহরুখের রসবোধে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...