Sunday, April 5, 2026

জামিয়াকাণ্ডের অভিযোগ খারিজ ! তবু জেলমুক্তি হল না শার্জিলের

Date:

Share post:

২০২০-র ফেব্রুয়ারি মাসে সংশোধিত নাগরিকত্ব আইন (Citizenship Amended Act) বিরোধী আন্দোলন তিন বছর পর ফের শিরোনামে। কারণ কী? কেন্দ্র যেভাবে সমাজকর্মীদের (Social Activist)মুখ বন্ধ করতে অনিয়ম তৈরি করেছিল দিল্লিতে(Delhi),সেই বিষয়টি এবার সবার সামনে স্পষ্ট হয়ে গেল। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলেন পড়ুয়ারা। সেই সময় আচমকাই জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে (Jamia Millia Islamia Campus) গিয়ে আন্দোলনকারীদের মারতে শুরু করে দিল্লি পুলিশ (Delhi Police)বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয় এই ঘটনায় শার্জিল ইমাম (Sharjeel Imam), আসিফ তনহাদের (Asif Tanha) গ্রেফতার করা হয়। রেহাই পাননি মহম্মদ ইলিয়াস, বিলাল নাদিম, শাহজার রজা খান, মাহমুদ আনোয়ার, মহম্মদ কাসিম, উমের আহমেদ, চন্দা যাদব, আবুজারের মতো একাধিক পড়ুয়া তথা সমাজকর্মীরাও। এবার জামিয়াকাণ্ডে যাবতীয় অভিযোগ থেকে মুক্ত হলেন সমাজকর্মী শার্জিল ইমাম, আসিফ তনহা। কিন্তু তবুও জেল থেকে মুক্তি মিলবে না এখনই।

দিল্লি পুলিশের বর্বরোচিত আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন ওয়াকিবহল মহলের একাংশ। এই সমাজকর্মীদের বিরুদ্ধে ঠিক কী বলা হয়েছিল। দিল্লি পুলিশ সূত্রে খবর উস্কানিমূলক ভাষণ দিয়ে হিংসায় মদত জোগানো এবং দেশবিরোধী সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধী UAPA আইনেও মামলা দায়ের করা হয়েছিল সেই সময়। এই মামলায় জামিন আগেই পেয়েছিলেন শার্জিল এবং আসিফ দুজনেই। শনিবার সাকেত আদালতের অতিরিক্ত দায়রা বিচারক আরুল ভর্মা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগই খারিজ করে দেন বলে খবর। যদিও অন্য একটি মামলাতে নাম থাকায় এখনই জেল থেকে বেরতে পারছেন না শার্জিল।

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...