Monday, June 8, 2026

বর্ষা এলেই নতুন বাড়ির সামনে জল জমে, সমাধান চেয়ে মেয়রকে চিঠি সৌরভের

Date:

Share post:

কলকাতায় বৃষ্টি হলেই জল জমার সমস্যা বহুদিনের। এই জল সমস্যা থেকে রেহাই পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে তাঁর নতুন বাড়ির সামনে। সেই সংক্রান্ত সমস্যা জানিয়ে চিঠি লিখলেন কলকাতা পুরসভার মেয়রকে।

সূত্রের খবর, তাঁর লোয়ার রাউডন স্ট্রিটের বাড়ির সামনের রাস্তায় বর্ষার জমা জল নিয়ে উদ্বিগ্ন প্রাক্তন ভারত অধিনায়ক। সামনেই বর্ষা আসবে বাংলায়। নতুন বাড়ির সংস্কার করে সেখানে গৃহপ্রবেশ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগে জমা জলের সমস্যা মেটাতে মেয়রকে অনুরোধ জানিয়েছেন সৌরভ। কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে, ৮/১ এ, লোয়ার রাউডন স্ট্রিটে গত বছর মে মাসে একটি পুরনো বাংলো বাড়ি নেন মহারাজ। নতুন বাড়ির সংস্কার করে সেখানে থাকবেন মহারাজ। সে বাড়ি নিয়েই তিনি কলকাতার মেয়রের অফিসে একটি চিঠি পাঠিয়েছেন। সমস্যার সমাধান খুঁজে বের করতে চিঠি লিখেছেন ফিরহাদ হাকিমকে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিঠি মেয়রের দফতরে আসার পরই তৎপরতা শুরু হয়েছে নিকাশি বিভাগে। পৌরসভার নিকাশি বিভাগের আধিকারিকেরা মেয়রের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও সূত্রের খবর। কয়েক দিনের মধ্যেই সৌরভের বাড়ি-সহ এলাকা পরিদর্শনে যাবেন নিকাশি বিভাগের ইঞ্জিনিয়াররা। তার পরই প্রয়োজনীয় পরিকল্পনামাফিক কাজ হবে বলে পুরসভা সূত্রে খবর।

আরও পড়ুন- জীবনের শ্রেষ্ঠ জনসভা! কেশপুরে ব্রিগেডের মতো বড় সভা দেখে মন্তব্য অভিষেকের

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...