Wednesday, June 24, 2026

জীবনের শ্রেষ্ঠ জনসভা! কেশপুরে ব্রিগেডের মতো বড় সভা দেখে মন্তব্য অভিষেকের

Date:

Share post:

“এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জনসভা।” শনিবার কেশপুরের সভা যেন ব্রিগেড! শেষ কবে এত বড় জনসভা দেখেছে পশ্চিম মেদিনীপুর (West Medinipur) মনে করেও কেউ বলতে পারছেন না। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে কেশপুরের আনন্দপুর স্কুল মাঠের জনসভাকে তাঁর জীবনের শ্রেষ্ঠ জনসভা বললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এদিনের সভাকে ঘিরে প্রায় ভেঙে পড়েছিল গোটা জেলা। সভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আপ্লুত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি অনেক জায়গায় সভা করেছি। কোচবিহার থেকে কাকদ্বীপ। নির্বাচন ছাড়াও বিভিন্ন সময় মানুষের কাছে গিয়েছি। কিন্তু, আমি মনে করি এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জনসভা। আমি এত বড় জনসভা কোনওদিন দেখিনি”।

সব জনসভাকে ছাপিয়ে গিয়েছে এই জমায়েত। অভিষেক বলেন, “আমি দেখেছি পাঁচ কিলোমিটার পর্যন্ত রাস্তায় লোক রয়েছে। মাঠে যা লোক রয়েছে তার থেকে পাঁচগুণ লোক রাস্তায় রয়েছে। তাঁরা মাঠে ঢুকতেই পারেননি। আমি সকাল ১১টা থেকে এই ছবিটা পাচ্ছিলাম। দেখছিলাম তখন থেকেই মানুষ সভাস্থলে আসতে শুরু করে দিয়েছিল। সাড়ে বারোটা, একটা নাগাদই মাঠ কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অনেক কথাই বলা হয়। যাঁরা এ সব এতদিন বলে এসেছে আজকের জনসভা তাঁদের জন্য সবচেয়ে ভালো উত্তর। এরপর বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন, এই সভা দেখিয়ে দিল কেশপুরের মাটি, মা-মাটি-মানুষের ঘাঁটি।

আরও পড়ুন- School Uniform: স্কুল ইউনিফর্ম পেতে চলেছে রাজ্যের ১ কোটি ১০ লক্ষ পড়ুয়া

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...