Monday, June 22, 2026

ত্রিপুরা বিধানসভা ভোটের প্রচারে বিজেপি-তৃণমূল ডুয়েল, মমতা-অভিষেক VS মোদি-শাহ

Date:

Share post:

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ত্রিপুরায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ভোটের প্রচারে সরগরম ত্রিপুরা। শাসক-বিরোধী সব পক্ষই কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচনী ময়দানে। ৬ ও ৭ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক থেকে শুরু করে রোড-শো, জনসভা করবেন মমতা-অভিষেক।

ঠিক ওই সময় ত্রিপুরায় প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তির বাজার এবং খোয়াইতে সভা করবেন তিনি। ১২ ফেরফেব্রুয়ারি দ্বিতীয়বার ভোট প্রচারে ত্রিপুরায় আসার সম্ভাবনা অমিত শাহের। চরিলাম ও চন্ডিপুর বিধানসভায় দুটি নির্বাচনী জনসভা করবেন তিনি। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচারে ত্রিপুরা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট ৩টি জনসভা করার পরিকল্পনা রয়েছে তাঁর। ১১ তারিখ আমবাসা এবং উদয় পুরে সভা করতে পারেন তিনি। পাশাপাশি ১৩ ফেব্রুয়ারি ফের দ্বিতীয়বারের জন্য রাজ্যে আসার সম্ভাবনা নরেন্দ্র মোদির। সূত্রের খবর, নজর কাড়া কেন্দ্র আগরতলা বিধানসভা এলাকায় জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...