Monday, June 22, 2026

কাশির সিরাপের পর এবার আই ড্রপ! ভারতের তৈরি ওষুধে মার্কিন নাগরিকের মৃ*ত্যু, অসুস্থ বহু

Date:

Share post:

বিশ্বে ভারতের(India) তৈরি কাশির ওষুধের(cough syrup) দুর্নাম এখনও কাটেনি, এরই মাঝে ভারতের তৈরি আই ড্রপ(eye drop) ব্যবহার করে মৃত্যুর মুখে ঢলে পড়ল এক মার্কিন নাগরিক। শুধু তাই নয় এই ওষুধ ব্যবহারের ফলে দৃষ্টি শক্তি হারিয়েছেন একাধিক মানুষ। বিষয়টি নজরে আসার পর সঙ্গে সঙ্গে তৎপর হলো আমেরিকা। ইতিমধ্যেই ভারতের তৈরি ওই ওষুধ দেশে আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেনের দেশ।

চেন্নাইয়ের এক ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি আই ড্রপ ব্যবহার করে মৃত্যু হয়েছে এক মার্কিন নাগরিকের। শুধু তাই নয় ওই মারণ ওষুধে অসুস্থ হয়ে পড়েছেন আরও ১১ জন তাদের মধ্যে পাঁচজন সম্পূর্ণরূপে হারিয়েছেন দৃষ্টিশক্তি। বিষয়টি নজরে আসার পরই ভারতের তৈরি ওই চোখের ওষুধ আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকার সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন। সব মিলিয়ে উদ্বেগ ব্যাপক বেড়েছে। এদিকে গোটা বিষয়টি নজরে আসার পর ওই আই ড্রপ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে চেন্নাইয়ের ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে।

উল্লেখ্য, নয়ডায় তৈরি কাশির সিরাপ খেয়ে একাধিক মৃত্যু ঘটনা ঘটেছিল আফ্রিকায়। সেই ঘটনার জেরে বিশ্বের মুখ পোড়ে ভারতের। এমন কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর তরফে ভারতে তৈরি এই কাশির ওষুধকে চিহ্নিত করে গোটা বিশ্বে তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরই মাঝে এবার দেশের তৈরি আই ড্রপে বিশ্ববাজারে মুখ পড়ল ভারতের।

Related articles

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...