Saturday, June 6, 2026

পাকিস্তানে এশিয়া কাপের আসর না বসলে ভারতে এসে বিশ্বকাপ খেলবেন না বাবররা, হু*মকি পিসিবি’র : সূত্র

Date:

Share post:

গত শনিবারই কার্যত ঠিক হয়ে যায় পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপ। গতকাল এসিসির বৈঠকে ঠিক হয় পাকিস্তানে বসবে না এশিয়া কাপের আসর। জানা যাচ্ছে, এশিয়া কাপ সরিয়ে দেওয়া হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। আর এই খবর সামনে আসতেই কড়া বার্তা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এক সংবাদ সংস্থাকে সংশ্লিষ্ট এক সূত্র বলেন, পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নিলে ভারতে এসে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান।

রামিজ রাজা পিসিবি প্রধান থাকাকালীন একপ্রকার হু*মকি দিয়েছিলেন যে, ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে তা হলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না। কার্যত একই সুর পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এক সংবাদ সংস্থাকে সংশ্লিষ্ট এক সূত্র বলেন, পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নিলে ভারতে এসে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান।

 

প্রথমে ঠিক ছিল এবছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হবে এশিয়া কাপ। তবে এশীয় ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান জয় শাহ, যিনি গত অক্টোবরে ঘোষণা করেন, পাকিস্তানে যাবে না ভারত। নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। আর তারপর গতকাল ঠিক হয় পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপ।

আরও পড়ুন:পুরোনো মেজাজে মহারাজ, দিল্লির অনুশীলনে সৌরভ গঙ্গোপাধ্যায়

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...