Friday, June 26, 2026

Entertainment : ফের ‘ডন’ হয়ে উঠুন ‘পাঠান’ , অনুরাগীদের আবদারে নতুন ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায় !

Date:

Share post:

বক্স অফিসে পাঠানের (Pathan) ঝড় কিছুতেই যেন থামছে না। একের পর এক রেকর্ড গড়ে অন্য রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। অংক বলছে কালেকশন ছুঁয়েছে ৭০০ কোটির গন্ডি, তাও অপ্রতিরোধ্য ‘পাঠান’ খান। বলিউড বাদশার সাফল্যে এক্সপেক্টেশন বাড়ছে তাঁর অনুরাগীদের। এবার দাবি, আরও একবার ‘ডন’ (Don) হয়ে উঠুন ‘পাঠান'(Pathan)। ফের পর্দায় ‘ডন’ রূপে শাহরুখ খানকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। আর তাই সোশ্যাল মিডিয়া (Social media) হ্যান্ডলে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘ডন থ্রি'(Don 3)।

যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি ‘ পাঠান ‘ দেশের একজন সেনা। কিন্তু ‘ ডন ‘এমন এক চরিত্র যাঁকে এগারোটা দেশের পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ‘ডন’ সিনেমার আগের দুটি পার্ট দেশবাসীর পছন্দের। ‘বুড়ো হাড়ে ভেলকি’ দেখিয়ে এবার কি প্রত্যাশা বাড়িয়ে দিলেন ৫৭ বছরের শাহরুখ? দেশে ইতিমধ্যেই ৩৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, খুব শীঘ্রই তালিকার শীর্ষে থাকা ‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর রেকর্ডকেও টপকে যাবে ‘পাঠান’।

ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে নেট দুনিয়ার ভাইরাল ফ্যানেদের আর্জি। এক নেটাগরিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবি তো ‘পাঠান’ হয়েই গিয়েছে। এবার ‘ডন থ্রি’ নিয়ে এস।’এরপরই কমেন্টের বন্যা।কেউ লিখেছেন ‘আমরা ‘ডন থ্রি’ দেখতে চাই।’ কেউ আবার সরাসরি শাহরুখ খানকে ট্যাগ করে নেট দুনিয়ায় ‘ডন থ্রি’ নিয়ে আসার দাবিও জানিয়েছেন। বাদশা এই নিয়ে কোন জবাব না দিলেও টিনসেল টাউনের খবর, ফারহান আখতার (Farhan Akhtar) ফের শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চলেছেন ব্লকবাস্টার হিট ছবি ‘ডন’-এর তৃতীয় পার্টে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...