Friday, June 26, 2026

রাত পোহালেই ত্রিপুরায় প্রচারে মমতা-অভিষেক, পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরেও

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, আগরতলা

আর কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই ত্রিপুরার (Tripura) মাটিতে পা রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝড় তুলতেই দু’দিনের সফরে ত্রিপুরা (Tripura) আসছেন তিনি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আসার আগে গোটা আগরতলা শহর সেজে উঠেছে ঘাসফুল পতাকায়। চলছে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি। আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

দু’দিনের এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার প্রথমদিন দুপুরে কলকাতা থেকে আগরতলায় এসে পৌঁছবে। তৃণমূল সূত্রে খবর, বিমানবন্দর থেকে সোজা ত্রিপুরেশ্বরী মন্দিরে চলে যাবেন তাঁরা। বিকেল ৫টা নাগাদ সেখানে পুজো দিয়ে তাঁরা ফের আগরতলায় ফিরবেন। রাতে আগরতলাতেই থাকবেন মমতা-অভিষেক। প্রদেশ নেতৃত্বের সঙ্গে নেত্রী বৈঠক করতে পারেন বলেও শোনা যাচ্ছে। এরপর মঙ্গলবার সকাল ১১টায় দলীয় প্রার্থীদের সমর্থনে বর্ণাঢ্য রোড-শো করবেন মমতা-অভিষেক। গোটা শহরে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমপক্ষে ৮ কিলোমিটারের উপর হাঁটবেন তিনি। তাঁর পদযাত্রাকে ঘিরে আগরতলায় উৎসাহ তুঙ্গে। তারপর আগরতলার বুকেই একটি জনসভাও করবেন তাঁরা।

মমতা-অভিষেক ত্রিপুরায় পা রাখার আগেই আজ, রবিবার বিধানসভা নির্বাচনর জন্য তৃণমূলের তরফে ইশতেহার প্রকাশ করা হয়েছে ৷ ত্রিপুরায় ব্যর্থ হয়েছে বিজেপির ডবল ইঞ্জিন। পাঁচবছর ক্ষমতায় থেকে রাজ্যকে কার্যত জঙ্গলরাজ তৈরি করেছে গেরুয়া শিবির। তৈরি হয়েছে সন্ত্রাসের বাতাবরণ। গণতন্ত্র ভু-লুণ্ঠিত। রাজ্যে শিল্প নেই, নেই কর্মসংস্থান। স্বাস্থ্যের বেহাল দশা। ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। তৃণমূলের ইস্তেহার ১০,৩২৩ ছাঁটাই শিক্ষকদের বিষয়টিও বিবেচনা করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ইস্তেহারে ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বিশেষ নজর দিচ্ছে বাংলার শাসক দল তৃণমূল। গত দু’বছর ধরে ত্রিপুরায় সংগঠন তৈরিতে ব্যাপক পরিশ্রম করেছে ঘাসফুল শিবিরের নেতা-নেত্রীরা। অন্য দলগুলি থেকে তৃণমূলে যোগদানের হিড়িক লেগেছে। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলায় এসে সদর্পে ঘোষণা করেছিলেন, ত্রিপুরায় এক ইঞ্চিও জমি ছাড়া হবে না বিজেপিকে। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হবে। এবার তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর আগমনে বিধানসভা ভোটের আগে ত্রিপুরার তৃণমূল কর্মী-সমর্থকরা যে ব্যাপক চাঙ্গা হয়ে উঠবেন তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...