Monday, April 13, 2026

‘হেঁটেও এবং নেটেও আছি’, ঘুরে দাঁড়াতে উদ্যোগ আলিমুদ্দিনের

Date:

Share post:

দেরিতে হলেও হুঁশ ফিরলো সিপিএমের। পঞ্চায়েত ভোটের আগে নড়েচড়ে বসতে চাইছে আলিমুদ্দিন। নিশ্চয়ই ভাবছেন কী এমন হলো? এবার সোশ্যাল মিডিয়াকে সংগঠিত ভাবে ব্যবহার করতে উদ্যোগী সিপিএম। পঞ্চায়েত ভোটের আগে দলের বুথ স্তর পর্যন্ত সোশ্যাল মিডিয়াযর পরিসর সক্রিয় করতে উদ্যোগী আলিমুদ্দিন স্ট্রিট।

আগামী ১১ ফেব্রুয়ারি একটি বিশেষ সম্মেলনের আয়োজন করেছে দলের ডিজিটাল শাখা। নিউটাউনের রবীন্দ্রতীর্থ প্রেক্ষাগৃহে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্যের ২২টি জেলা থেকে মোট ২০০ জন প্রতিনিধি এই কর্মসূচিতে অংশ নেবেন। এই প্রতিনিধিরাই প্রশিক্ষণ নিয়ে জেলায় জেলায় সিপিএমের হয়ে নেটমাধ্যমে প্রচার করবেন। যা আগামী পঞ্চায়েত ভোটে সিপিএমের পক্ষে খুবই কার্যকর হবে বলে মনে করেছে সিপিএম।

নতুন এই উদ্যোগের ক্যাচ লাইনটিও বেশ নজরকাড়া, ‘হেঁটেও এবং নেটেও আছি।’
এখন সময়ই বলবে এই উদ্যোগ পঞ্চায়েত ভোটে কতটা জমি ফিরিয়ে দেবে সিপিএমকে।

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...