Thursday, June 25, 2026

তুরস্কের জোড়া ভূমিকম্পে বলি সিরিয়াতেও!দু’দেশে মৃতের সংখ্যা অন্তত ৫০০

Date:

Share post:

তুরস্কের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেল। সোমবার ভোরবেলায় জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। সিরিয়া সীমান্তে তুরস্কের গাজিয়ানটেপ এলাকা ভূমিকম্পের উৎসস্থল হলেও তীব্র কম্পন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দেশ সিরিয়াতেও (Syria)। ফলে সেখানেও অজস্র মানুষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

আরও পড়ুন:বিরলতম সাজা! তুরস্কের ধর্মগুরু আদনানের ৮ হাজার ৬৫৮ বছরের জেল
সিরিয়ার আধিকারিকরা জানিয়েছেন, দেশের সরকার অধিকৃত এলাকাগুলিতে এখনও পর্যন্ত ১১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের ফলে ১৪০টি বাড়ি ভেঙে পড়েছে। এই ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও পর্যন্ত ৪২০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জানা গেছে, সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলিতে মূলত উদ্বাস্তু পরিবারের বাস। তাঁরা বেশিরভাগই তাঁবু এবং অস্থায়ী ছাউনি তৈরি করে বসবাস করেন। তাঁদের অনেকেই প্রাণ হারিয়েছেন ইতিমধ্যেই। যাঁরা বেঁচে গেলেন কোনও মতে, ভয়ঙ্কর এই ভূমিকম্প তাঁদের মাথা গোঁজার আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে বলে জানা যাচ্ছে।

গাজিয়ানতেপ প্রদেশের গভর্নর দাভুট গুল টুইটারে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘আমাদের শহরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনারা শান্ত থাকুন। বাড়ির বাইরে অপেক্ষা করুন। এই পরিস্থিতিতে গাড়ি চালাবেন না। দয়া করে রাস্তায় ভিড় করবেন না।’’

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...