Monday, March 23, 2026

অভিষেকের ফোনের পরেই তৎপরতা, মাতকাতপুরে পাট্টার প্রাথমিক কাজ শুরু

Date:

Share post:

দীর্ঘদিন জমির পাট্টা পাননি গ্রামবাসী। কেশপুরে যাওয়ার পথে খড়গপুরের কাছে মাতকাতপুর গ্রামে নেমে স্থানীয়দের কাছে সেই অভিযোগ শোনেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে দাঁড়িয়েই ফোন করেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে (Partha Bhowmick)। ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হয় তৎপরতা। মাতকাতপুর গ্ৰামে পাট্টা দেওয়ার প্রাথমিক কাজ শুরু করল জেলা প্রশাসন।

রবিবার ছুটির দিন। কিন্তু সকালেই গ্ৰামে পৌঁছন খড়গপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবদত্ত চক্রবর্তী। মাতকাতপুর গ্ৰামের ৩৯৬ ও ৩৬৪ দাগের ও এনিকেট খালের ধারে মোহনপুর গ্ৰামের ৩৩০টি পরিবারের থেকে পাট্টার জন্য আবেদনপত্র (application) সংগ্রহ করেন BDO।

শনিবার দুপুরে কেশপুরের আনন্দপুরে সভা করতে যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে পড়েন কংসাবতী নদীর তীরে মাতকাতপুরে। তাঁকে কাছে পেয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাট্টা পাচ্ছেন না তাঁরা। ফলে আটকে গিয়েছে আবাস যোজনার টাকা। অভিযোগ শুনেই পাট্টা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য সেচমন্ত্রীকে ফোন করে আবেদন জানান অভিষেক। কারণ, ওই জমি সেচ দফতরের অধীনে। এরপরেই তৎপর হয় প্রশাসন। বিডিও জানান, পাট্টার চূড়ান্ত অনুমোদন দেওয়ার এক্তিয়ার মহকুমা শাসকের। তবে, এই তৎপরতায় খুশি গ্রামের মানুষ। তাঁদের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই এটা সম্ভব হয়েছে।

 

 

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...