Monday, April 6, 2026

বিয়ের পর নতুন সংসার কোথায় পাতবেন সিদ্ধার্থ-কিয়ারা?

Date:

Share post:

জয়সলমেরে গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বছর কয়েকের প্রেমের পর অবশেষে সাত পাক ঘুরছেন বলিউডের অন্যতম চর্চিত যুগল।ইতিমধ্যেই আলোর রোশনাই সেজে উঠেছে জয়সলমেরের বিলাসবহুল সূর্যগড়ের প্রাসাদ।কিন্তু বিয়ের পর কোথায় ঘর পাতবেন ‘শেরশাহ’ জুটি?

আরও পড়ুন:সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে অতিথিদের জন্য রয়েছে চমক! কী উপহার দেবেন যুগল?
বি-টাউনে কাল পাতলে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই মুম্বইয়ে বহু আস্তানার খোঁজ খবর নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।তাঁর মনেও ধরেছে বেশ কয়েকটি বাংলো। তবে পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে ৭০ কোটির একটি বাংলো।কেন জানেন?
বাংলোটির ঘর থেকে সমুদ্র দেখা যায়।যা সিডের বরাবরই পছন্দের। তাই সেটিই প্রথম পছন্দ তাঁর।তাহলে কী এই বাংলোটিতেই সংসার পাততে চলেছেন তারকা দম্পতি?
দিল্লিতে জন্ম সিদ্ধার্থ মালহোত্রার। সেখানেই বেড়ে ওঠা। অভিনয় জগতে পা রাখার পর থেকে মুম্বইয়ে থাকতে শুরু করেছেন তিনি। আপাতত তাঁর ঠিকানা বান্দ্রার এক বাংলো। সেই বাড়ি থেকে দেখতে পাওয়া যায় আরব সাগর। এই বাড়ি কেনার সময় সি-ভিউয়ের দিকেই বেশি নজর দিয়েছিলেন সিড। তবে এই বাংলোর থেকে একটু বড় বাংলোতে সংসার পাততে চান কিয়ারা।স্ত্রীর ইচ্ছাপূরণের জন্য তাই বাংলো খুঁজতে শুরু করে দিয়েছেন সিদ্ধার্থ। পছন্দও করে ফেলেছিলেন বেশ কয়েকটি বাংলো। সেগুলির মধ্যে তাঁর সব থেকে পছন্দ পালি হিলের একটি বাংলো, যার দাম প্রায় ৭০ কোটি টাকা। শোনা যাচ্ছে, সেই বাংলোর কাজ শেষ হয়ে গেলে সেখানেই সংসার পাতবেন নবদম্পতি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...