Friday, June 26, 2026

স্টিফেনেই ভরসা লাল-হলুদের, বাড়তে চলেছে চুক্তি : সূত্র

Date:

Share post:

ইস্টবেঙ্গল এফসির কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইনের ওপর আস্থা রাখতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। সূত্রের খবর, স্টিফেনের সঙ্গে আরও দু-বছর চুক্তি বাড়াতে চলেছে লাল-হলুদ শিবির।

জানা যাচ্ছে, লাল-হলুদের কোচিং পদ্ধতিতে মুগ্ধ ক্লাব কর্তারা। দল গঠনে এবারেও অনেক দেরি হয়ে গিয়েছিল শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদের সময় পর্বে। শেষ দিকে কোনওরকমে দল নামিয়েছে ইস্টবেঙ্গল এফসি। আর সেই দল নিয়ে এখনও পযর্ন্ত চলতি আইএসএল-এ ইস্টবেঙ্গল পাঁচ ম্যাচে জয় পেয়েছে। আইএসএল-এর কোনও সিজনে এত জয় আগে পায়নি ইস্টবেঙ্গল। আর কোচের লক্ষ‍্য যতদূর সম্ভব উঁচুতে ফিনিশ করাই। কোচের এই বাস্তববাদী দর্শনেই মুগ্ধ ক্লাব কর্তারা।

কিছুদিন আগে স্টিফেন বলেছিলেন,”শেষ মুহূর্তে যা পেয়েছি, তা নিয়েই দল। চালাতে হচ্ছে। তারপরেও সমালোচনা করা হচ্ছে। আমাকে যদি পুরো মরশুমটা সময় দেওয়া হয় তাহলে এই দল নিয়েই পরের মরশুমে ভাল রেজাল্ট করার চেষ্টা করতাম। ভাল ফুটবলার নেই। দল গঠনের জন্য সময় পাওয়া নেই। শুধু সমালোচনা শুনতে হবে। ভেবে দেখা হোক। ভাল ফুটবলার দিতে না পারলে, সাফল্যের জন্য কোচকে সময় তো দিতে হবে!”

আরও পড়ুন:ভারতে এসে পাকিস্তানের একদিনের বিশ্বকাপ না খেলার হুমকি নিয়ে এবার মুখ খুললেন অশ্বিন

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...