Saturday, April 4, 2026

এবার কোচের বিরুদ্ধে ধ*র্ষণ এবং ব্ল্যাক*মেলিংয়ের অভিযোগ জাতীয় স্তরের এক কবাডি খেলোয়াড়ের !

Date:

Share post:

এবার কোচের বিরুদ্ধে ধর্ষণ এবং ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ আনলেন জাতীয় দলের এক কবাডি খেলোয়াড় ৷ ২৭ বছরের অভিযোগকারিণী জানিয়েছেন, তাঁকে লাগাতার ভয় দেখিয়েছেন কোচ ৷ হুমকি দিয়েছেন, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হবে !

গুজরাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই দ্বারকার বাবা হরিদাস নগর থানায় ওই তরুণী তাঁর কোচের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সোমবার পুলিশের তরফে ওই কবাডি খেলোয়াড়কে ফের ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য ৷ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ফৌজদারী ধারার ২৬৪ নম্বর ধারায় অভিযোগকারিণীর বয়ান রেকর্ড করা হয়েছে ৷ এক্ষেত্রে কোনও বিচারকের সামনে বয়ান রেকর্ড করা হয় ৷

কী অভিযোগ ওই তরুণীর?
পুলিশের সূত্রে জানা গিয়েছে , “নিজের বয়ানে ওই তরুণী জানিয়েছেন, ২০১২ সালে দিল্লির মুণ্ডকার কাছে হীরাকুণ্ডয় তিনি কবাডি প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ৷ এরপর ২০১৫ সালের মার্চ মাসে তাঁর কোচ তাঁর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেন ৷ পরবর্তীতে ২০১৮ সালে একটি প্রতিযোগিতায় জয়ী হন ওই তরুণী ৷ সেই বাবদ বেশ কিছু টাকা পান তিনি ৷ সেই সময় ওই টাকার একটি অংশও তাঁর কোচ তাঁকে দিতে বাধ্য করেন ! এর ফলে ওই তরুণী অভিযুক্তের ব্যাঙ্ক একাউন্টে ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা ট্রান্সফার করেন ৷
যাঁর নামে এত অভিযোগ উঠছে, সেই ব্যক্তির নাম যোগীন্দর ৷ এরপর ২০২১ সালে ওই তরুণী বিয়ে করেন ৷ এরপর থেকে সমস্যা আরও বাড়ে বলে অভিযোগ করেছেন ওই খেলোয়াড় ৷ তরুণীর দাবি, তাঁর কোচ তাঁকে হুমকি দিচ্ছেন ! তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার ভয় দেখাচ্ছেন।
দ্বারকার ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষবর্ধন এই প্রসঙ্গে জানিয়েছেন, ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...