Wednesday, March 18, 2026

সন্তোষ ট্রফির নকআউট পর্বে জন‍্য ঘোষণা বাংলা দল

Date:

Share post:

বৃহস্পতিবার সন্তোষ ট্রফির নকআউট পর্বে ম‍্যাচ  খেলতে ভুবনেশ্বর গেল বাংলা দল। শনিবার সকাল ৯ টায় বাংলা প্রথম ম‍্যাচ খেলতে নামবে দিল্লির বিরুদ্ধে। শুক্রবার সকালে অনুশীলন নামবে বঙ্গ ব্রিগেড। এদিকে হেড কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে মূলপর্বের জন্য দল নির্বাচন হল বঙ্গ ব্রিগেডের। আর এই দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। সন্দীপ পাত্রর জায়গায় কাস্টমসের বিশ্বজিৎ হেমব্রম এবং অমরনাথ বাস্কের জায়গায় ইউনাইটেড স্পোর্টসের সুদীপ্ত মালাকারকে দলে নেওয়া হয়েছে বাংলা দলে। তবে প্রাথমিক পর্বের মত মূলপর্বেও অধিনায়ক ঘোষণা করেননি বিশ্বজিৎ ভট্টাচার্য।

এবারের মূলপর্বে বাংলা রয়েছে গ্রুপ অফ ডেথ- এ। শক্তিশালী রেল,সার্ভিসেস,মনিপুর ও মেঘালয় রয়েছে একই গ্রুপে আছে। যদিও গ্রুপ অফ ডেথ মানতে নারাজ বাংলা কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। এই নিয়ে তিনি বলেন,”সব প্রতিপক্ষ দলই কঠিন। যেসব দলের উপস্থিতি নিয়ে আপনারা যে কারণে গ্রুপ অফ ডেথ বলছেন তা ঠিক নয়। কঠিন লড়াই হবে মানছি। কিন্তু ওরা তো টুর্নামেন্ট খেললেই চ‍্যাম্পিয়ন হয় তাতো নয়। ওদেরকেও কঠিন লড়াই করতে হয়।”

আজই ঘোষণা হয়ে মূলপর্বের জন্য বাংলা দল।
এক নজরে দেখে নিই সন্তোষ ট্রফির মূলপর্বের জন্য নির্বাচিত বাংলা দল –

রাজা বর্মণ, সুশ্নাতা মালিক, শুভম রায়, অমিত চক্রবর্তী, টোটন দাস, সৌরিশ লোধ চৌধুরি, আকাশ মুখোপাধ‍্যায়, অমিত টুডু, বিশ্বজিৎ হেমব্রম, সুরজিত শীল, দীপক রজক, সুরজিত হাঁসদা, বিবেক সিং, সুদীপ্ত মালাকার, রাকেশ ধারা, তারক হেমব্রম, বাসুদেব মান্ডি, সৌগত হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদা, সুব্রত মুর্মু, সৌভিক কর।

আরও পড়ুন:দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৬ রান মধ‍্যপ্রদেশের, বাংলা এগিয়ে ৩৮২ রানে

 

spot_img

Related articles

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...