Thursday, April 9, 2026

বন্ধ বর্ধমান শাখার রেল পরিষেবা, চরম হয়রানির মুখে যাত্রীরা

Date:

Share post:

রেল বিভ্রাট কিছুতেই যেন কাটতে চাইছে না। রবিবার সারাদিন ধরে রেলের (Rail) কাজ চলার পরও সোমবার থেকে সেই একই ছবি ধরা পড়েছে পূর্ব রেলের (Eastern Railway) হাওড়া ডিভিশনের (Howrah Division) মেইন ও কর্ড শাখায়। অফিস টাইমে চূড়ান্ত হয়রান হতে হয়েছে নিত্যযাত্রীদের। এবার লক্ষ্মীবারেও অশান্তির আশঙ্কা, কারণ আজ বিকেল পর্যন্ত বর্ধমান শাখার (Bardhwan Division) সব লোকাল ট্রেন বাতিলের (Local Train Cancel)কথা জানিয়েছে পূর্ব রেল (Eastern railway)।

আরও পড়ুন:পার্ক স্ট্রিটে পতাকা বিড়ির হেড অফিসেও তল্লাশি আয়কর দফতরের

যে রেল পরিষেবা নিয়ে বুধবারেও সংসদে গর্ব করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), সেই রেলের আসল অবস্থাটা ঠিক কেমন সেটা বলতে পারবেন একমাত্র নিত্য যাতায়াতকারী মানুষেরাই। এবার ফুঁসছেন অফিসযাত্রীরা, তাঁরা বলছেন মুখে যতই কথা বলুক না কেন বাস্তবে মানুষকে সময়মতো সঠিক পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ রেল। সূত্রের খবর বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে পর্যন্ত বর্ধমান শাখায় সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে। এটা অবশ্য নতুন কিছু নয়। এর আগেই ট্রেন বাতিলের ও বন্ধের খবর জানানো হয়েছিল। তখন বলা হয়েছিল বর্ধমান স্টেশনের পাশের পুরনো রেল ওভারব্রিজটি ভেঙে ফেলার কারণে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত বর্ধমান থেকে একাধিক শাখায় বন্ধ থাকবে লোকাল ট্রেন। এবার বৃহস্পতিবার অর্থাৎ কালকের বিষয়টি ব্যাখ্যা করে বোঝালেন হাওড়া-র ডিআরএম মনীশ জৈন (Manish Jain)। তিনি জানান ১৯০১ সালের সেতু ভেঙে ২০১৯ সালে নতুন করে কেবল ব্রিজ (Cable Bridge) বানানো হয়েছিল। আসলে পুরনো ব্রিজে টোটো, সাইকেল যাতায়াত করতে থাকায় বিপদ বাড়ছিল। পাশাপাশি অনেক নতুন দূরপাল্লার রেক এবং কয়লাবহনকারী গুডস রেকের মাথা পুরনো ব্রিজের সঙ্গে ঠেকে যাচ্ছিল। তখনই নিরাপত্তার স্বার্থেই এই ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার ব্রিজ ভেঙে ফেলার পরে প্ল্যাটফর্ম এবং ট্র্যাকের পরিধি বাড়াতে হবে। তিনি জানান, বুধবার মধ্যরাতের পর পুরনো সমস্ত গার্ডার ক্রেন দিয়ে তুলে ফেলা হবে।আর এই কাজের জেরে মেইন লাইনে ১৭, কর্ডে ১৪ এবং মেল এক্সপ্রেস মিলিয়ে ৪১টি ট্রেন বাতিল। নিত্যযাত্রীরা বলছেন লকডাউনের পর থেকেই ট্রেন নিয়ে ভোগান্তির শেষ নেই।বর্ধমান শাখায় সব ট্রেন বন্ধ থাকায় বিপত্তি যে আরও বেড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...