Saturday, March 28, 2026

রাতভর তল্লাশি চালিয়ে বালিগঞ্জ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার ইডির

Date:

Share post:

কলকাতায় কয়লা পাচারকাণ্ডের তল্লাশি অভিযান চালিয়ে আবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।রাতভর তল্লাশি চালিয়ে বালিগঞ্জের একটি বেসরকারি সংস্থার দফতর থেকে প্রচুর টাকা উদ্ধার করা হয়েছে। ইডি সূত্রের খবর, দফতরটি থেকে মোট ১ কোটি ৪০ লক্ষ নগদ টাকা পাওয়া গিয়েছে । পাশাপাশি ডিজিটাল তথ্যেরও হদিশ মিলেছে।

আরও পড়ুন:বৃহস্পতিবার বন্ধ বর্ধমান শাখার রেল পরিষেবা, চরম হয়রানির মুখে যাত্রীরা
সূত্রের খবর, বুধবার রাতভর তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ বালিগঞ্জের দফতর থেকে বেরিয়ে যান ইডি-র আধিকারিকেরা। কয়লা পাচারকাণ্ডের তদন্তের সূত্রে এই বেসরকারি সংস্থার নাম প্রকাশ্যে আসে বলে ইডি সূত্রে খবর।

বিভিন্ন সাক্ষীর বয়ান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘেঁটে খোঁজ পাওয়ার পর বুধবারেই বালিগঞ্জের দফতরে হানা দেয় ইডি। দফতরের ভিতর প্রচুর নগদ টাকার বান্ডিল রাখা ছিল বলে জানতে পারে তারা। টাকা গোনার যন্ত্র নিয়েই সেখানে যান ইডি-র আধিকারিকেরা। বুধবার সন্ধ্যা পর্যন্ত নগদ টাকার পরিমাণ ১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল।

ভোরবেলা পর্যন্ত তল্লাশি চালানোর পর আরও ৪০ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লির আধিকারিকেরাও ছিলেন ওই দলটিতে। মোট ১০ থেকে ১২ জন আধিকারিক তল্লাশি অভিযান চালান। এই সংস্থাটির অধীনে একাধিক সংস্থা রয়েছে বলে জানতে পেরেছে ইডি।

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...