Monday, March 30, 2026

ফরাসি কাপ থেকে বিদায় পিএসজি’র, গোল পেলেন না মেসি-নেইমার

Date:

Share post:

ফরাসি কাপ থেকে বিদায় নিল পিএসজি। বুধবার রাতে ফ্রেঞ্চকাপের রাউন্ড অফ ১৬-য় মুখোমুখি হয়েছিল পিএসজি এবং মার্সেই। সেই ম‍্যাচে মার্সেই-এর কাছে ১-২ গোলে হারে মেসি-নেইমাররা। ম‍্যাচে খেলেননি কিলিয়ান এমবাপে।

বুধবার রাতে মার্সেই-এর বিরুদ্ধে এমবাপে হীন পিএসজি নেমেছিল মেসি-নেইমার-রামোসদের নিয়ে। প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই নামে প্যারিসের এই ক্লাব। তবে শেষ পর্যন্ত তুলনামূলক কম শক্তিশালী মার্সেইর কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় মেসি-নেইমাররা। ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চিলির তারকা ফুটবলার অ্যালেক্সিস সাঞ্চেজ এগিয়ে দেয় মার্সেইকে।প্রথপমার্ধের শেষ দিকে দলকে সমতায় ফেরায় পিএসজি ডিফেন্ডার সার্জিও রামোস। তবে শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় মার্সেই। রুসলান মালিনোভস্কির ৫৭ মিনিটে করা গলে ম্যাচ জিতে নেয় মার্সেই। চলতি মরশুমে এটা পিএসজি-র তৃতীয় হার। এদিন চোখে পরেনি মেসির পারফরম্যান্স। নেইমারের একটি দূরপাল্লার শট পোস্টে লাগে। চোটের কারণে কিলিয়ান এমবাপে না থাকার অভাব ভুগতে হল পিএসজি-কে।

অন্য দিকে, মরক্কোর রাবাতে আল আহলিকে অনায়াসে ৪-১ হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট, প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৭৭ রান ভারতের, অর্ধশতরান রোহিতের

 

Related articles

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...

রাহুলের শেষ যাত্রায় সঙ্গী আর্জেন্টিনা জার্সি-লাল হলুদ পতাকা, শোকের ছায়া ময়দানে

আবেগে, চোখের জলে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunoday Banerjee) চির বিদায় দিল কলকাতা। সিনেমা ,সাহিত্য, সঞ্চালনার ,মতোই...

ভোটের মুখে সিইও দফতরে বড় রদবদল, ডেপুটি সিইও পদে রাহুল নাথ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে পুলিশ ও প্রশাসনে বড়সড় রদবদলের ধারা বজায় রইল। এবার খোদ মুখ্য নির্বাচনী...

আলুচাষীদের জন্যও শস্যবিমা, জোড়াফুলের কোনও বিকল্প নেই: পাঁশকুড়ায় বার্তা মমতার

“কোনও কুৎসা, অপপ্রচারে কান দেবেন না“ আলুচাষীদের উদ্দেশে বার্তা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি আশ্বাস দেন,...