Saturday, March 14, 2026

হাওড়ার দুই ব্যবসায়ীর জামিন খারিজ, এখনই গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

গত বছরই হাওড়ার দুই ব্যবসায়ীর ফ্ল্যাট, গাড়ি ও অফিস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।সেই মামলার শুনানিতে হাওড়ার ওই দুই ব্যবসায়ীকে জামিন দিয়েছিল নিম্ন আদালত।কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সেই জামিন খারিজ করে দেয়। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডিকে ওই দুই ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে এবং প্রসেনজিৎ দাসকে গ্রেফতার করার নির্দেশ দেন।

আরও পড়ুন:হাওড়ার চামরাইলে মোমের কারখানায় বিধবংসী আগু*ন! আত*ঙ্কিত শ্রমিকরা  

গত বছর হাওড়ার দুই ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে এবং প্রসেনজিৎ দাসের বাড়িতে হানা দিয়ে প্রচুর নগদ টাকা, গয়না উদ্ধার করে ইডি। সেই ঘটনায় শৈলেশ এবং প্রসেনজিৎ জামিন পেয়েছিলেন নিম্ন আদালত থেকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যায় ইডি। বৃহস্পতিবার ওই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অভিযুক্তদের আদালত থেকেই গ্রেফতারের নির্দেশ দেন। সেই মতো হাই কোর্ট থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে ইডি। বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে অভিযুক্তদের নিম্ন আদালতে হাজির করানোর।

গত বছর অক্টোবরে মাসে হাওড়ার মন্দিরতলার অপ্রকাশ মুখার্জি লেনের বাসিন্দা ব্যবসায়ী শৈলেশের বাড়িতে হানা দিয়ে প্রায় আট কোটি টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। দু’দিনের অভিযানে নগদ ৮ কোটি ১৫ লক্ষ টাকা-সহ উদ্ধার হয় প্রচুর সোনা এবং হিরের গয়নাও। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে বিপুল আর্থিক লেনদেন দেখে সন্দেহ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের। তাঁরা বিষয়টি জানান হেয়ার স্ট্রিট থানার পুলিশকে। তার ভিত্তিতেই অভিযান চলে শৈলেশের বাড়িতে। পরে সেই মামলা তদন্তভার ইডির হাতে যায়। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি মোট ১৭টি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০৭ কোটি টাকা লেনদেনের হদিস পায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...