Saturday, April 4, 2026

প্রেমদিবসেও থাকবে আলতো শীতের ছোঁয়া

Date:

Share post:

‘গুড বাই’ বলে এখনও চলে যায়নি শীত। কিন্তু শীতের সেই ঠান্ডা আমেজ আর নেই।কুয়াশার চাদরে মুড়ে উঁকিঝুঁকি দিচ্ছে বসন্ত।তবে কী শীত এ বারের মতো বিদায় নিল?

আরও পড়ুন:দ্রুততম ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৪৫০ উইকেট অশ্বিনের, দুরন্ত প্রত‍্যাবর্তন জাড্ডুর
সামনেই ১৪ ফেব্রুয়ারি। আকাশে, বাতাসে এখন ভালোবাসার মরসুম। আলিপুর আবহাওয়া দফতর আগাই জানিয়েছে,আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জাঁকিয়ে শীত আর না পড়লেও তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকবে। এরপরই শেষ হবে শীতের মরশুম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

তবে ,ধীরে ধীরে শীত কমলেও গ্রামাঞ্চলের দিকে কুয়াশার দাপট রয়েছে। অন্যদিকে, উত্তরের জেলাগুলিতে হালকা শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া, অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে সকালের দিকে। তবে পার্বত্য অঞ্চল ব্যতীত অন্য কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট থাকবে। দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া এবং মুর্শিদাবাদে আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ক্রমশ পরিষ্কার হয়ে যাবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...