Wednesday, April 1, 2026

আকাশ দীপের পাঁচ উইকেটের সৌজন্যে তৃতীয় দিনে চালকের আসনে বাংলা

Date:

Share post:

রঞ্জি ট্রফির তৃতীয় দিনে চালকের আসনে বাংলা। আকাশ দীপের দুরন্ত বোলিং-এর সৌজন্যে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে বড় রানের লিড পেল বাংলা। তৃতীয় দিনে ১৭০ রানে শেষ হয়ে যায় মধ‍্যপ্রদেশের ইনিংস। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার রান সংখ‍্যা ২ উইকেট হারিয়ে ৫৯ রান। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন সুদীপ ঘরামি এবং অনুষ্টুপ মজুমদার। ৩২৭ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড।

বাংলার ৪৩৮ রানের জবাবে মধ্যপ্রদেশের ইনিংস শেষ হয় মাত্র ১৭০ রানে। মধ‍্যপ্রদেশের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন সারংশ জৈন। ৪৪ রানে অপরাজিত শুভম শর্মা। ৭ রান করে আউট হন ভেঙ্কটেশ আইয়ার। বাংলার হয়ে পাঁচ উইকেট নেন আকাশ দীপ। দুটি উইকেট নেন শাহবাজ আহমেদ। একটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং ঈশান পোড়েল।

প্রথম ইনিংসে ২৬৮ রানে এগিয়ে থাকা সত্ত্বেও বিপক্ষকে ফলো-অন করায়নি বাংলা। যদিও দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। মাত্র ১৯ রানে আউট হন করণ লাল। ১৭ রানে আউট হন অভিমন‍্যু ঈশ্বরণ। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন সুদীপ ঘরামি এবং অনুষ্টুপ মজুমদার। ১২ রানে অপরাজিত সুদীপ। ৯ রানে অপরাজিত অনুষ্টুপ।

প্রথম ইনিংসে লিড পেয়ে যাওয়ায় ৩ পয়েন্ট এমনিতেই নিশ্চিত হয়ে গিয়েছে বাংলার। চতুর্থ দিনে যতটা সম্ভব রান বাড়িয়ে নিতে চাইবে বঙ্গ ব্রিগেড।

আরও পড়ুন:জাদেজা-অক্ষরের ব‍্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৭ উইকেট হারিয়ে ৩২১

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...