Sunday, February 8, 2026

ভ্যালেন্টাইন্স সপ্তাহে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের উদ্যোগে বর্ণময় পথ নিরাপত্তা প্রচার !

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)’সেফ ড্রাইভ সেভ লাইফ’ (Safe Drive Save Life)কর্মসূচি চালু করার পর থেকে রাজ্যের বুকে দু*র্ঘটনার সংখ্যা অনেক কমেছে। ভ্যালেন্টাইন্স সপ্তাহ (Valentines Week) উপলক্ষ্যে ৭ থেকে ১৪ ফ্রেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার সপ্তাহে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের (Howrah Bridge Traffic Guard) ওসি সৌভিক চক্রবর্তীর (OC Souvik Chakraborty)উদ্যোগে এক বর্ণময় পথ নিরাপত্তা প্রচার কর্মসূচি গ্রহণ করা হল। ব্রেবোর্ন রোডের অনুষ্ঠানে ওসি ছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগিজ চার্চের (Portuguese Church) ফাদার ফ্র্যাঙ্কলিন মেনেরস-সহ (Father Franklineros)অন্যান্য সদস্যরা। স্কুল পড়ুয়ারাও সক্রিয় ভাবে এই অনুষ্ঠানে যোগদান করেন।

রাস্তায় যাতে ট্রাফিক সংক্রান্ত কোনও সমস্যা না হয় এবং মানুষ সচেতন থাকেন সেই কথা মাথায় রেখে পর্তুগিজ চার্চ, ক্যাথেড্রাল অফ মোস্ট হোলি রোজারির পাশে ব্রেবোর্ন রোডে একটি বিশাল রঙিন সড়ক নিরাপত্তা অভিযানের (Road Safety Week) আয়োজন করেছিলেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের (Howrah Bridge Traffic Guard)ওসি সৌভিক চক্রবর্তী। চার্চের ফাদার ফ্র্যাঙ্কলিন মেনেজেস এবং অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তেরাপন্থী জৈন বিদ্যালয়ের (Terapanthi Jain Vidyalaya)পড়ুয়ারা পথচারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বুঝিয়ে দেন যাতে এইধরনের ভুলের যেন পুনরাবৃত্তি না হয়, সঙ্গে আবার গোলাপ এবং চকলেট বিতরণ করেন তাঁরা। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে লিফলেটও বিতরণ করা হয়।

সৌভিক চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ওভারটেকিং,অপ্রয়োজনীয় হর্ন, মোবাইলের ব্যবহার, ভুল পার্কিং এবং অতিরিক্ত গতির ঝুঁকি রোধে বিশেষ জোর দেওয়া হয়। স্থানীয়রা ওসির এই পদক্ষপের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ড যেভাবে একাধিক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে তাও সমাজের বিভিন্ন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

 

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যগণনা, কার কর্মে সাফল্য, কার স্বাস্থ্য সতর্কবার্তা?

কাজ, সম্পর্ক, স্বাস্থ্য— সব মিলিয়ে দিনটি মিশ্র অভিজ্ঞতায় ভরপুর। আপনার রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে, এক নজরে দেখে...

‘নার্সিসাস’, উৎপল সিনহার কলম

' আপন গন্ধে মাতোয়ারা হরিণ ' এমন একটি রূপক, যা নিজের ভেতরের সম্পদকে বাইরে খুঁজে বেড়ানোর বিড়ম্বনাকে বোঝায়।...

বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ: নাম বদল হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সংশোধনী বিল শনিবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সভায় এই বিলটি পেশ...

T20 WC: সূর্যের ব্যাটিং বিক্রমের পর বল হাতে নবাব সিরাজ, জয় যাত্রা শুরু ভারতের

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) প্রথম ম্যাচে জয় পেল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাল ২৯ রানে।  মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে...