Friday, June 26, 2026

অভিষেকের ঐতিহাসিক জনসভার অপেক্ষায় কোচবিহারবাসী !

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই কোচবিহারের মাথাভাঙ্গায় (Mathabhanga, Coochbehar) জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলে বিজেপি (BJP) বঙ্গবিভাজনের যে রাজনীতি করতে চাইছে, কোচবিহারের সভা থেকে তার পাল্টা জবাব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), বলেই মনে করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।

শনিবার দুপুর ২টোয় মাথাভাঙা কলেজ মাঠে জনসভা করবেন অভিষেক। সভাস্থলকে কেন্দ্র করে চারপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত তৃণমূলের পতাকা, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ছয়লাপ। একুশের বিধানসভা ভোটে রাজ্যজুড়ে সবুজ ঝড় দেখা গেলেও কোচবিহারে আশানুরূপ ফল করতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে “হারানো জমি” পুনরুদ্ধারের ঝাঁপিয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই মত ওয়াকিবহল মহলের। সবার প্রস্তুতি প্রায় শেষ, তৈরি অভিষেকের মঞ্চ। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, অভিষেকের এই সভায় “রেকর্ড” জমায়েত হবে, ভিড়ের নিরিখে যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলেই অনুমান তাঁদের। অন্তত ১ লক্ষ মানুষের ভিড় করবেন বলে দাবি স্থানীয় নেতৃত্বের। একদিকে আলিপুরদুয়ারের বিধায়ক তৃণমূলে যোগদান করায় বেশ কিছুটা নড়বড়ে হয়ে পড়েছে বিজেপি। তার ওপর রেকর্ড ভিড় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনসভা করবেন বলে আশা করা হচ্ছে, তা নিঃসন্দেহে বেশ কিছুটা চাপে রাখবে গেরুয়া শিবিরকে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...