Friday, June 26, 2026

“ডেটল দিয়ে মুখ ঢুয়ে আসুন”, কংগ্রেসকে তীব্র আক্র*মণ নির্মলা সীতারামণের

Date:

Share post:

দুর্নীতি নিয়ে কথা বলার আগে কংগ্রেস নেতাদের উচিত “ডেটল” দিয়ে মুখ ধুয়ে নেওয়া। কংগ্রেস সাংসদরা মোদি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার সময় এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কংগ্রেসের দুর্নীতির অভিযোগের পাল্টা জবাব দিয়ে সীতারমন বলেছেন, ‘‘দুর্নীতির কথা বলার আগে ডেটল দিয়ে মুখ ধুয়ে নিন। দেখুন কে দুর্নীতির কথা বলছে?” নিম্নকক্ষে ভাষণ দেওয়ার সময়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেই রাজ্যগুলিকেও আক্রমণ করেছিলেন যেগুলি গত কয়েক বছরে কেন্দ্র দু’বার কমানোর পরেও জ্বালানিতে উপর ভ্যাট কমায়নি।

সীতারামন আরও বলেন, ”যখন আমদানি মূল্য বৃদ্ধি পায়, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেট্রোলিয়াম পণ্যের উপর আবগারি শুল্ক দুবার কমিয়েছিলেন। নভেম্বর ২০২১ এবং জুন ২০২২ সালে শুল্ক কমানো হয় যাতে জনসাধারণের উপরে দামের বোঝা কমানো যায়। আমরা যখন জ্বালানীর উপর শুল্ক কমিয়েছিলাম, সেখানে অন্যান্য রাজ্যগুলি ঠিক বিপরীত করেছে। আমি তাদের নাম বলতে চাই। গগোই-জির (কংগ্রেস শাসিত) হিমাচল সরকারকে জিজ্ঞাসা করা উচিত কেন তারা (বিধানসভা) নির্বাচনে জয়ী হওয়ার পরে ডিজেলের উপরে ৩ টাকা ভ্যাট বাড়িয়েছে”।

বিরোধী সাংসদরা এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। অর্থমন্ত্রী বলেছিলেন যে অভিযোগ করা এবং সরকার যখন তাদের জবাব দেয় তখন হট্টগোল সৃষ্টি করা কংগ্রেসের ডিএনএতে রয়েছে। তাঁর কথায়, ‘‘আপনিই যিনি ভ্যাট (জ্বালানির ওপর) বাড়িয়েছেন। কথা বলার আগে ভাবুন। এটা কংগ্রেসের সংস্কৃতিতে আছে যে আমরা তাদের জবাব দেবার সময় অভিযোগ তুলে হাঙ্গামা করা এবং ওয়াকআউট করা। এটাই তাদের পথ”।

আরও পড়ুন:অভিষেকের ঐতিহাসিক জনসভার অপেক্ষায় কোচবিহারবাসী !

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...