Friday, June 26, 2026

অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের নতুন ভবনের উদ্বোধন ঘিরে উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল (পূর্ব কলিকাতা শাখা)-এর নাম প্রায় সকলের কাছেই পরিচিত। উদ্বোধন হলো এই মহামণ্ডলের নতুন ভবনের। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী উত্তমানন্দ মহারাজ (রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম, মিনাখা) এবং স্বামী বিশ্বসরূপ তীর্থ মহারাজ (উত্তরাখণ্ড)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – ধীরাজ মোহন চন্দ(ম্যানেজিং ট্রাস্টি অফ দীচি ট্রাস্ট), জয়শ্রী ব্যানার্জি (প্রধান বিচারপতি, সিটি সিভিল কোর্ট),শান্তিরঞ্জন মুখোপাধ্যায়
(যিনি সম্পর্কে মা সারদা -র নাতি) এবং বিশিষ্ট গুণীজন ও মহামণ্ডলের সকল সদস্যগণ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উৎপল সিনহা, সৌরীন মিশ্র এবং সঞ্জয় অধিকারী।
এই অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্ত মহামণ্ডলের প্রেসিডেন্ট অপূর্বেন্দু ব্যানার্জি এবং সম্পাদক মিন্টুপদ দাস। সম্পাদক বলেন, “আমাদের এই সংগঠন সারাটা বছর ধরে মানুষের জন্য সেবা করে যাচ্ছে। বর্তমানে যে বাড়িটি উদ্বোধন হলো এখানে যেমন একাধারে ঠাকুরের নামগান হবে, তেমনই অন্যদিকে একটি ছোটোখাটো চিকিৎসা কেন্দ্র করার কথাও ভাবা হয়েছে। সবই স্বামীজির ইচ্ছা…জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...