Tuesday, March 24, 2026

ম‍্যাচ জিতেই শাস্তির মুখে জাদেজা, হাতে মলম লাগানোর কারণে আইসিসির কাছ থেকে শাস্তি পেলেন জাড্ডু

Date:

Share post:

হাতে মলম লাগানোর কারণে আইসিসির কাছ থেকে শাস্তি পেলেন রবীন্দ্র জাদেজা। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে বল করার সময় মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে দেখা যায় জাদেজার হাতে  মলমের মতো কিছু দিতে। আর সেই কারণেই শাস্তি পেলেন জাড্ডু।

জাদেজাকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি দিয়েছে আইসিসি। এর কারণ হিসেবে আইসিসি জানিয়েছে, আম্পায়ারকে না জানিয়ে আঙুলে মলম লাগিয়েছেন জাদেজা। এই নিয়ে আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল যে এই স্পিনার নিজের বোলিং হাতের তর্জনী ফুলে যাওয়ার কারণে মলম লাগিয়েছিলেন। কিন্তু সেটি অন-ফিল্ড আম্পায়ারদের অনুমতি না নিয়ে করা হয়েছে।”

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু মলম লাগানোয় বল বিকৃতি হয়নি, সেই কারণে শাস্তি দেওয়া হবে না। কিন্তু আম্পায়ারদের না জানিয়ে এই কাজ করায় আইসিসির লেভেল ১ শাস্তি দেওয়া হয়েছে জাদেজাকে। জাদেজার বিরুদ্ধে বল বিকৃত করার কোনও অভিযোগ করেনি আইসিসি। আইসিসি জানিয়েছে যে, মাঠের আম্পায়ারকে জিজ্ঞেস করে তবেই আঙুলে মলম লাগানো উচিত ছিল জাদেজার। সেটা না করার জন্যই শাস্তি দেওয়া হল ভারতের তারকা অলরাউন্ডারকে। জাদেজাও এই শাস্তি মেনে নিয়েছেন। সেই কারণে এই ঘটনার আর কোনও তদন্ত হবে না। ভারতীয় দল ম্যাচ রেফারির কাছে ওই ঘটনার ভিডিও জমা দিয়েছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কাছে অস্ট্রেলিয়া দল কোনও অভিযোগ করেনি বলেই জানা গিয়েছে।

এদিকে শনিবার নাগপুরে অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ১৩২ রানে হারায় ভারত। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন:বোলারদের দাপটে অজিদের বিরুদ্ধে ইনিংস ও ১৩২ রানে জয় টিম ইন্ডিয়ার

 

 

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...