Saturday, June 20, 2026

মাথাভাঙায় বিজেপি পঞ্চায়েত প্রধানের দু*র্নীতির পর্দা ফাঁস অভিষেকের

Date:

Share post:

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বাংলার শাসকদলকে কাঠগড়ায় তোলে পদ্মশিবির। অথচ তাদেরই সর্ষের মধ্যে ভূত! শনিবার, মাথাভাঙার সভা থেকে ঘোকসাডাঙার বিজেপির (BJP) পঞ্চায়েত প্রধান দীপ্তি বর্মণের (Dipti Barman) দুর্নীতির পর্দা ফাঁস করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ঘোকসাডাঙার পঞ্চায়েত প্রধান দীপ্তি বর্মণ স্বামীর নামে জব কার্ড, শ্বশুরের নামে আবাস যোজনায় বাড়ির আবেদন করেন। তথ্য-সহ সেই দুর্নীতি প্রকাশ করে অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, ”২০১৮ সালে ১২৭ টি পঞ্চায়েত তৃণমূল জিতেছিল। ১ টি জিতেছিল বিজেপি। সেই পঞ্চায়েত ঘোকসাডাঙা। সেই পঞ্চায়েতের বিজেপির প্রধান দীপ্তি দেবী স্বামীর নামে জব কার্ড তৈরি করেছে। স্বামীর নাম রতন বর্মণ। স্বামীর কাকা অর্থাৎ দীপ্তি দেবীর শ্বশুর বিজনকুমার বর্মণ বাংলা আবাস যোজনার জন্য আবেদন করেছেন। আমি মিথ্যা কথা বলছি না। অর্থাৎ একই পরিবারের তিনজনের নামে ঘর। উনি একটা পঞ্চায়েতে জিতেই তিনটে জমি কিনেছে। একটা পঞ্চায়েত জিতেই এই অবস্থা। অথচ কেশপুরে স্বামী-স্ত্রী তৃণমূল করে বলে বাড়ি পর্যন্ত নেয়নি।” নামের পাশাপাশি, তাঁদের প্রোফাইল নম্বরও জানিয়ে দেন অভিষেক।

উত্তরবঙ্গে বিজেপির পরিস্থিতি নিয়েও এদিন কটাক্ষ করেন অভিষেক। বলেন, কোচবিহারের মানুষ এখান থেকে সাংসদ পাঠিয়েছেন। তিনি কেন্দ্রের মন্ত্রী। কিন্তু সংসদে দাঁড়িয়ে কোচবিহারের সমস্যর কথা তিনি বলেন না। এরপরে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, ভোটের পর আর স্থানীয় মানুষের পাশে থাকে না বিজেপি। দলীয় পঞ্চায়েতে প্রধানের দুর্নীতি প্রকাশ হয়ে যাওয়ায় স্বভাবকই অস্বস্তিতে গেরুয়া শিবির।

 

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...