Friday, April 3, 2026

আলিপুরের ইন্ডিপেন্ডেন্স মিউজিয়ামেই স্থানান্তিরত কলকাতার পুলিশ মিউজিয়াম

Date:

Share post:

আলিপুর জেলের ইন্ডিপেন্ডেন্স মিউজিয়ামে স্থানান্তিরত করা হল কলকাতার পুলিশ মিউজিয়াম (Police Museum)। শনিবার, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) নতুন ঠিকানায় পুলিশ মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বলেন, আলিপুর জেলের মতোই কলকাতা পুলিশের মিউজিয়ামে দেশের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত নানা সামগ্রী রয়েছে। যা সাধারণ মানুষ বিশেষ করে যুবদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসের সঙ্গে আরও ভালো ভাবে পরিচিত করবে।

পূর্বতন আলিপুর জেলের ৪ নম্বর সেলের ১৪ টি কক্ষ সংস্কার করে এই মিউজিয়াম স্থানান্তর করা হয়েছে। যেখানে বিপ্লবীদের ব্যবহৃত রিভলভার, বোমা ইত্যাদি নান অস্ত্রশস্ত্র রয়েছে। উল্লেখযোগ্য মামলার ইতিহাস যেমন আলিপুর ষড়যন্ত্র, ঢাকা ষড়যন্ত্র মামলার নথি, অনুশীলন সমিতি,যুগান্তর গোষ্ঠীর কার্যকলাপ সংক্রান্ত পুলিশ রিপোর্টের কপিও রয়েছে। এই সংগ্রহশালা ঘুরে দেখার জন্য দর্শনার্থীদের আলাদা কোনও টিকিট কিনতে হবে না।

আলিপুর মিউজিয়ামের সোমবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া প্রতি সপ্তাহে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধে ৬ টায় এবং সপ্তাহান্তে (শুক্র থেকে রবিবার) সন্ধে ৭ টায় থাকে লাইট অ্যান্ড সাউন্ড শো। যা ইতিমধ্যেই কলকাতার একটি অন্যতম ভ্রমণ গন্তব্য। গত বছর ২৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করার পর থেকে প্রায় তিন লক্ষ দর্শক আলিপুর মিউজিয়াম পরিদর্শন করেছেন৷

 

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...