Friday, April 3, 2026

‘ফতোয়ার যাঁতাকল’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

তুমি কী খাবে আর কী পরবে
কি করবে না আর কি করবে
সেটা ঠিক ক’রে দেবে কে ?
ভূতুড়ে মুখোশ পরা কারা যেন দলে দলে উড়ে এসে জুড়ে বসেছে ।
তুমি কোন সুরে গাইবে গান
কোন তালে বাঁধবে প্রাণ
সেটা তোমার হাতে নেই আর
হায় তোমার যে দিন গিয়েছে !

নীতিপুলিশ বাহিনী নাকি তুলে নিচ্ছে তেহরান ? সত্যি ? এ তো দারুণ এক খবর !
আজ্ঞে না । এটা সম্পূর্ণ ভুল খবর । বরং প্রকৃত ছবিটা যথেষ্ট ভয়াবহ । মাশা আমিনির মৃত্যুর পর থেকে হিজাব বিরোধী বিক্ষোভ ও আন্দোলনে শত শত প্রাণ বলিদান দুনিয়ার দেশে দেশে প্রতিবাদের প্রেরণা জোগাচ্ছে ঠিকই , কিন্তু সার্বিক সাফল্য এখনও বহু যোজন দূরে ।
আর আমাদের দেশে ?

সত্য সেলুকাস , কি বিচিত্র এই দেশ ! এদেশে এখন হিজাব পরার ধর্মীয় অধিকার নিয়ে আন্দোলন হচ্ছে । অনেক নারী এমনও ভাবেন যে হিজাব নিকাব প’রে তাঁরা পরম ঐশ্বরিক কর্ম করছেন ! তাঁরা জানেনও না যে মৌলবাদী ফতোয়ার কারণেই তাঁদের জীবনে এতো বাধাবিপত্তি । জানেন না যে ধর্মীয় পাষণ্ডরা বড়ো নিরাপদে থাকে নারীরা হারেমে বন্দী থাকলে ।

দেশে দেশে কালে কালে নারীদের তীব্র প্রশ্নবাণে বিদ্ধ হয়েছেন দার্শনিক , সমাজতাত্ত্বিক ও রাষ্ট্রনায়কবৃন্দ । নারী তার অধিকার বুঝে নিতে চায় । কিন্তু আজও তেমন কিছুই বদলায় নি । এই মুহূর্তে ইরানের বাস্তব ছবিটি তো ভয়ংকর !

নীতিপুলিশ বাহিনী ও প্রশাসন প্রতিবাদীদের গুলি করে মারছে । ফাঁসিতে ঝোলাচ্ছে । চালাচ্ছে তাদের ওপর অকথ্য নির্যাতন । এমনকি মেয়েদের যৌনাঙ্গ লক্ষ্য করে গুলি চালাচ্ছে ! বর্বর প্রশাসনের নৃশংসতা পাশবিকতাকেও লজ্জা দেবে ।

‘ ফতোয়া খতরে মে ‘ ! তার মানে পিতৃতান্ত্রিক একটা স্থায়ী ব্যবস্থা প্রশ্নের মুখে । ধর্ম প্রশ্নের মুখে । দমনপীড়ন না চললে , গুলি না চললে , মৃত্যুদণ্ড না দিলে তো আন্দোলন উত্তরোত্তর বাড়তে থাকবে । দিকে দিকে সংহত ও সংক্রামিত হতে থাকবে । বিপদের মুখে পড়বে মৌলবাদ । এ কি হতে দেওয়া যায় ?

এটা করো ওটা কোরো না
এটা পরো ওটা প’রো না
এটা খাও ওটা খেয়ো না
থেমে থাকো আগে যেও না
এতদিন প্রাণভরে বেঁচেছিলে
যেটা ক’রে , এখন আর
সেটা কোরো না ।
যদি মানো আমরা যা চাই
তাহলে তো কোনো ভয় নাই
অবাধ্য যদি তুমি হও
বাঁচবার যোগ্যই নও ।

এতসবের পরেও আশার কথা এই যে , প্রশ্ন , প্রতিবাদ ও স্বপ্ন অবিনশ্বর । মৌলবাদ কেন , কোনো শক্তিরই রেহাই নেই বিপরীত প্রতিক্রিয়া থেকে । হাজার বছর ধরে চলে আসা সতীদাহ প্রথাকেও তো শেষপর্যন্ত মাথা নোয়াতে হয়েছিল রাজা রামমোহন রায়ের দুর্জয় সত্ত্বার কাছে । ফতোয়া পরাজিত হয় নি কি ? ইরানের মতো ধর্মীয় ফতোয়ায় আপাদমস্তক মোড়া একটা দেশে প্রচণ্ড শক্তিশালী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন নারীশক্তি , এর চেয়ে রোমাঞ্চকর সংবাদ এই মুহূর্তে আর কীইবা হতে পারতো ! এখন পাথর নড়ছে । আর বেশিদিন নয় । পাহাড় ভেঙে ইরানের নারীদের জয় এখন শুধুই সময়ের অপেক্ষা ।

গোটা বিশ্ব আলোড়িত হচ্ছে , মুগ্ধ বিস্ময়ে বিস্ফারিত চোখে দেখছে ইরানের মেয়েদের মরণপণ লড়াই । কোনঠাসা প্রান্তিক শক্তিগুলো উজ্জীবিত হচ্ছে দিকে দিকে । এক চরম লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জগতের নিপীড়িত ও বঞ্চিত শ্রেণী । ন্যায় ও সত্য প্রতিষ্ঠার এই লড়াই না থাকলে সভ্যতা এগোবে কী ক’রে ?
‘ ও মেয়ে শোনো ‘ কবিতাটিতে তসলিমা কী লিখছেন দেখা যাক :
তোমাকে বলেছে — আস্তে ,
বলেছে — ধীরে ,
বলেছে — কথা না ,
বলেছে — চুপ ।
বলেছে — বসে থাকো ,
বলেছে — মাথা নোয়াও ,
বলেছে — কাঁদো ।

তুমি কি করবে জানো ?
তুমি এখন উঠে দাঁড়াবে
পিঠটা টানটান করে ,
মাথাটা উঁচু করে দাঁড়াবে ,
তুমি কথা বলবে ,
অনর্গল বলবে ,
যা ইচ্ছে তাই বলবে ,
জোরে বলবে ,
চিৎকার করে বলবে ,
এমন চিৎকার করবে
যেন ওরা দুহাতে ওদের
কান চেপে রাখে । …

আরও পড়ুন- ‘বিশ্বাসঘাতক’ বিজেপির বিরুদ্ধে এবার সর্বাত্মক আন্দোলনের ডাক দিল নন্দীগ্রাম

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...