Saturday, June 20, 2026

ভিডিও কলে প্রসব, ভূস্বর্গ দেখল বাস্তবের ‘থ্রি ইডিয়েটস’ !

Date:

Share post:

বাস্তবের গল্প থেকে সিনেমা (Cinema) তৈরি হয়, কিন্তু সিনেমার গল্প কখনও কখনও বাস্তবের সঙ্গে হুবহু মিলে যায়। কাশ্মীরের (Kashmir) প্রান্তিক অঞ্চল কেরানে (Keran) যেন সেই ঘটনারই প্রমাণ মিলল। টানা তুষারপাতে মূল জনপদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল এই অঞ্চল। অন্তঃসত্ত্বা মহিলার (Pregnant woman) প্রসব করাবার জন্য চিকিৎসকের সেখানে পৌঁছে যাওয়ার কোন উপায় ছিল না। অতএব ‘থ্রি ইডিয়েটস’-এর (3 Idiots) র‌্যাঞ্চো তথা আমির খানের (Amir Khan) ভূমিকায় অবতীর্ণ হলেন স্বাস্থ্যকেন্দ্রের প্রতিনিধিরা। প্রযুক্তিকে সঙ্গী করে কাশ্মীরের প্রান্তিক অঞ্চলে সন্তানপ্রসবে সহায় হল হোয়াটস অ্যাপ (Whats app) ।

কাশ্মীরের কুপওয়াড়া জেলার প্রত্যন্ত গ্রাম কেরানের এক অন্তঃসত্ত্বা মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে হাজির হন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। প্রাকৃতিক পরিস্থিতি প্রতিকূল থাকায় তাঁকে শহরের হাসপাতলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এর পরের ঘটনা পুরোপুরি ‘থ্রি ইডিয়েটস’-এর কথা মনে করবে আপনাকে। মহিলার অবস্থা দেখে শহরের চিকিৎসকদের সাহায্য চান স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা। তখন হোয়াট্‌সঅ্যাপের ভিডিয়ো কলেই প্রয়োজনীয় পরামর্শ দেন চিকিৎসকরা। কেরানের স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আরশাদ সোফি (Arshad Sophi) ফোনে ভিডিয়ো কল করে প্রয়োজনীয় পরামর্শ দেন ক্রালপোড়া মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ পারভেজ এবং তাঁর সহকারীদের। এরপর সিনেমার মতো রুদ্ধশ্বাস মুহূর্তের সাক্ষী হয় ভূস্বর্গ। প্রায় ৬ ঘণ্টা প্রসবয**ন্ত্রণা সহ্য করার পর এক কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা। এ যেন সেলুলয়েডের বাস্তব রূপ বলছেন সকলেই।

 

Related articles

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...