Monday, April 6, 2026

ভূ*মিকম্পে কেঁপে উঠল সিকিম, কম্পনের মাত্রা ৪.৩

Date:

Share post:

ভোরবেলা ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। সোমবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ সিকিমের ইউকসাম শহরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।

আরও পড়ুন:জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃ*ত ৪, আ*হত অন্তত ১০

জাতীয় ভূকম্পনকেন্দ্রের তরফে জানানো হয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। তার জেরে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।

সোমবার ভোরবেলা শহরে কম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন নেই বলেই মনে করা হচ্ছে।

এর আগে রবিবার বিকেলে মৃদু কম্পন হয়েছিল অসমে। অসমের নগাঁও এলাকায় বিকেল ৪টে ১৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।

 

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...