Saturday, April 4, 2026

জানুয়ারির আইসিসি-র সেরা ক্রিকেটার হলেন শুভমন

Date:

Share post:

জানুয়ারির সেরা ক্রিকেটার হলেন ভারতের শুভমন গিল। এদিন এমনটাই ঘোষণা করল আইসিসি। নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে এবং সতীর্থ মহম্মদ সিরাজকে পিছনে ফেলে জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন শুভমন গিল। জানুয়ারিতে সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য তিনি আইসিসি জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

জানুয়ারি মাসে ৫৬৭ রান করেন শুভমন। ভারতের এই ব‍্যাটার করেছেন তিনটি শতরান। হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেন শুভমন। মাত্র ১৪৯ বলে ২০৮ রান করেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৬ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১২ রান করেন।

এই পুরস্কার পেয়ে শুভমন বলেন,”আইসিসির সেরা ক্রিকেটার হয়ে দারুণ লাগছে। জানুয়ারি মাসটা আমার কাছে খুবই স্পেশাল হয়ে রইল। আমার এই সাফল্যের জন্য কোচ এবং সতীর্থদের কৃতিত্ব দিতে হবে। ভাল খেলার জন্য কোনও পুরস্কার পেলে ভাল লাগে। এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ঘরের মাঠে বিশ্বকাপের আগে এই পুরস্কারের অবশ্যই আলাদা মূল্য রয়েছে।”

আরও পড়ুন:মহিলা আইপিএল-এর নিলামে চমক, বাংলার রিচা ঘোষ-স্মৃতি আরসিবিতে, হরমনপ্রীত মুম্বইয়ে

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...