Tuesday, April 28, 2026

দিল্লি সফরে ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ আনন্দের, স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠকের সম্ভাবনা

Date:

Share post:

বাংলা রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর দিল্লি সফরে এসে প্রথমবার উত্তরসূরীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস(CV Anand Bose)। সোমবার উপরাষ্ট্রপতি ভবনে গিয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar) সঙ্গে ঘন্টাখানেকের বৈঠক সারলেন তিনি। আনন্দের দিল্লি(Delhi) সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

এদিন টুইট করে রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আনেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তবে ঘন্টাখানেকের এই বৈঠকে কি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সে বিষয়ে অবশ্য মুখ খোলেনি কেউই। তবে আনন্দ বোসের এই দিল্লি সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে বলে রাজধানীতে খবর। সেক্ষেত্রে দু’জনের মধ্যে অবশ্যই রাজ্যের আইনশৃঙ্খলার বিষয় নিয়ে আলোচনা হবে। এই বৈঠকে বঙ্গ বিজেপির একাংশের ভূমিকায় তিনি যে অসন্তুষ্ট তাও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন বলে মনে করছে দিল্লির রাজনৈতিক মহল।

উল্লেখ্য, জগদীপ ধনকড়ের পর বাংলা রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন সিভি আনন্দ বোস। তবে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সহযোগিতামূলক ও নিরপেক্ষ ভাব মূর্তিতে রীতিমতো ক্ষুব্ধ বঙ্গ গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ট প্রাক্তন এই আমলাকে নিয়ে কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই হস্তক্ষেপ করে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলতে বারন করা হয় রাজ্য নেতাদের। এই আবহে আনন্দের দিল্লি সফর রাজনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- টানা সাত ঘণ্টা সিআইডির জিজ্ঞাসাবাদ, গ্রেফতার গথা হাইস্কুলের প্রধান শিক্ষক

Related articles

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...