Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রত্যাহার শুভেন্দুকে সাসপেনশনের প্রস্তাব!

Date:

Share post:

বিধানসভায় স্পিকারকে অপমান। অভব্য আচরণ। বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) সাসপেনশনের প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তথা বিধানসভার উপমুখ্যসচেতক তাপস রায় (Taposh Ray)। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপে সেই প্রস্তাব প্রত্যাহার হল। এই ঘটনা থেকে বিরোধীদলের শিক্ষা নেওয়া উচিত- মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।

অধ্যক্ষর চেয়ারের অসম্মান। এর জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেনশনের প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই সাসপেন্ড করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু শুভেন্দুর হয়ে ক্ষমা চান মমতা। সাসপেনশন প্রস্তাবের বিরোধিতা করেন তিনি। স্পিকার বলেন, যেহেতু মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নিয়েছেন তাই প্রস্তাব প্রত্যাহার করে নিন। স্পিকারের কথায় প্রস্তাব প্রত্যাহার করে নেন উপমুখ্যসচেতক। এরপরেই বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এর থেকে বিরোধীদের শিক্ষা নেওয়া উচিৎ।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...