Monday, April 6, 2026

বিজেপি শাসিত হরিয়ানায় শিশুকন্যার মর্মা*ন্তিক পরিণতি! তিনদিন নিখোঁজ থাকার পর জঞ্জালের স্তূপ থেকে দেহ উদ্ধার!

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যে তিনদিন নিখোঁজ থাকার জঞ্জালের স্তূপ থেকে হাত, পা বাঁধা আট বছরের এক শিশুকন্যার দেহ উদ্ধার হল।ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসার জেলায়। মৃতের পরিবার পুলিশকে জানিয়েছে, গত শুক্রবার থেকে মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। রবিবার সন্ধ্যায় একটি জঞ্জালের স্তূপ থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে।যে বা যারা শিশুকন্যার এই মর্মান্তিক পরিণতির জন্য দায়ী তাঁদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়েছে মৃতার পরিবার।এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:প্রয়াত রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্তু
ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে শিশুকন্যার বাবা। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, শুক্রবার তিনি যখন কাজে গিয়েছিলেন, তখন তাঁর মেয়ে নিখোঁজ হয়ে যায়। তাঁর স্ত্রী তাঁকে ফোন করে জানান, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যেরা খোঁজাখুঁজি শুরু করেন।তারপর রবিবার শিশুকন্যাটিকে জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার করা হয়।

মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তারা এক যুবককে শনাক্তও করে। তাকে আটক করা হয়েছে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ মেয়েটির দেহ খুঁজে বার করে।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হিসারেরই বাসিন্দা। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। কেন তিনি এই খুন করলেন তা জানার চেষ্টা চলছে।

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...