Friday, June 26, 2026

প্রয়াত রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্তু

Date:

Share post:

প্রয়াত প্রবীণ আইনজীবী ও প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্তু। কলকাতায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বাম জমানায় ১৫ বছর অ্যাডভোকেট জেনারেলের (এজি) দায়িত্বে ছিলেন তিনি।পাশাপাশি রাজ্য বার কাউন্সিলেরও চেয়ারম্যান ছিলেন।বিশিষ্ট এই আইনজীবীর মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্যের বামপন্থী আইনজীবী মহল ও আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা।

আরও পড়ুন:দিল্লি সফরে ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ আনন্দের, স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠকের সম্ভাবনা

আইনের পাশাপাশি গান শুনতে ও গাইতে ভালোবাসতেন তিনি। ২০১৭-র জানুয়ারিতে ১২টি রবীন্দ্রসঙ্গীত, একটি জনপ্রিয় বাংলা গান, একটি রাশিয়ার এ একটি পোলিশ লোকগান নিয়ে বেরিয়েছিল তাঁর অ্যালবাম ‘সেই যে আমার নানা রঙের দিনগুলি’।


অন্যদিকে,সারা ভারত আইনজীবী ইউনিয়নের (এআইএলইউ) তিনি ছিলেন প্রতিষ্ঠাতা-নেতা। আইনের উপরে লিখেছেন একাধিক বই। তাঁর সঙ্গে সিপিএমের যোগ ছিল সুবিদিত। আলিমুদ্দিন স্ট্রিটে এ দিন তাঁর মরদেহ আনা হলে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রবীন দেব ও অন্যেরা। নরনারায়ণবাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এআইএলএউ-এর সর্বভারতীয় নেতৃত্বও।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...