Wednesday, June 17, 2026

আজ বাগানের সামনে হায়দরাবাদ

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। টানা দু’ম্যাচ জয়ের দেখা নেই মোহনবাগানের। বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পরে শেষ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র। ওড়িশার বিরুদ্ধে শেষবার জয় পেয়েছিল বাগান। তারপর থেকে ব্যর্থতা চলছেই সবুজ-মেরুনের। এই পরিস্থিতিতে মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে মোহনবাগান। তাই জয়ে ফেরা ছাড়া কিছুই ভাবছে না সবুজ-মেরুন শিবির।

প্রতিপক্ষ লিগ টেবিলে দু’নম্বরে রয়েছে। এমন কঠিন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামার আগে সমস্যায় মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। দলের অন্যতম সেরা তারকা হুগো বৌমোসের হ্যামস্ট্রিংয়ে চোট সারেনি। পাশাপাশি কার্ল ম্যাকহিউয়ের কুঁচকির চোট। দু’জনকেই নিয়ে যাননি জুয়ান। কার্ড সমস্যার জন্য হায়দরাবাদ ম্যাচে অনিশ্চিত শুভাশিস বসু। বৌমোসদের না পাওয়ার জন্য গত ম্যাচের পরে হতাশা প্রকাশ করেছিলেন সবুজ-মেরুন কোচ জুয়ান। পাশাপাশি বাগান কোচ সাফ বলেছিলেন, মানসিকভাবে দলের অনেকে ভেঙে পড়েছেন। তাই ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করে জয়ের পথে ফিরিয়ে আনা চ্যালেঞ্জ ফেরান্দোর।বার্তোলোমেউ ওগবেচের মতো স্ট্রাইকার রয়েছেন বিপক্ষ দলে। তাই বাগান রক্ষণের কাছে রীতিমতো চ্যালেঞ্জ ওগবেচেকে আটকানো।

আরও পড়ুন:জানুয়ারির আইসিসি-র সেরা ক্রিকেটার হলেন শুভমন


 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...