Monday, April 6, 2026

এমবাপেকে নিয়ে বড় মন্তব্য আর্জেন্তাই গোলরক্ষক মার্টিনেজের

Date:

Share post:

কিলিয়ান এমবাপকে নিয়ে বড় মন্তব্য করলেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন,আমি নিশ্চিত কিলিয়ান অনেক ব্যালন ডি’অর খেতাব জিতবে। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পর এমবাপেকে নিয়ে একের পর বিদ্রুপমূলক স্লোগান ও আচরণ করেছিলেন আর্জেন্তাইন গোলরক্ষক। কখনো ড্রেসিংরুমে এমবাকে নিয়ে কটাক্ষের গান, কখনো বা পোস্টার। আর এবার এমবাপের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মার্টিনেজ।

এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন,”আমার সঙ্গে এমবাপের ব্যক্তিগত শত্রুতা নেই। আমি ওকে অনেক শ্রদ্ধা করি। যদি মানুষ ওকে বা নেইমারকে নিয়ে গান গায়, এর কারণ হল ওনারা শীর্ষস্থানীয় ফুটবলার। ফাইনালের পর, আমি ওকে বলেছিলাম যে ওর বিরুদ্ধে খেলাটা আমার সৌভাগ্যের, আর তিনি প্রায় একা হাতেই ম্যাচ জিতিয়ে দিচ্ছিলেন। আমি নিশ্চিত হয়েছি ওর অসাধারণ প্রতিভা নিয়ে। যখন মেসি অবসর নেবেন, আমি নিশ্চিত কিলিয়ান অনেক ব্যালন ডি’অর খেতাব জিতবে।”

অনেকে মনে করছেন, মেসি রোনাল্ডোর রাজত্বের পর ব্যালন ডি’অর খেতাব জিতবেন এমবাপে। আর এবার এমনই মনে করছেন মার্টিনেজ।

আরও পড়ুন:সম্বরণকে বিশেষ সম্মান সিএবি’র, রঞ্জি ফাইনালে আগে ইডেনের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজাবেন তিনি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...