Friday, June 26, 2026

কামারহাটির প্রবর্তক জুটমিলে বিধ্বং*সী আ*গুন

Date:

Share post:

কামারহাটিতে বিধ্বং*সী আ*গুন। কামারহাটির প্রবর্তক জুটমিলে আগুন।মঙ্গলবার আচমকাই আগুন লাগে কামারহাটির জুট মিলে৷ ইতিমধ্যে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে৷ আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকলের কর্মীরা৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই৷ আতঙ্ক ছড়িয়ে জুটমিল সহ গোটা এলাকায়৷

পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারাও। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রে খবর।জুটমিলের গুদাম থেকে আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গুদামে রাখা পাটের গাঁটরিতে আগুন লেগে গিয়েছে।সেই এখনও ধিকিধিকি জ্বলছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে জুটমিলের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। দ্রুত চলে আসে দমকল ও বেলঘরিয়া থানার পুলিশ । আগুন নেভানোর কাজে নামে দমকলের তিনটি ইঞ্জিন। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসায় আগুনের উৎসে পৌঁছনোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...