Wednesday, June 17, 2026

হাসপাতাল থেকে বাড়ি ফিরে কী জানালেন বাবুল সুপ্রিয়?

Date:

Share post:

গত, রবিবার বিকেল থেকে আচমকা অসুস্থতা বোধ করেন সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। বুকে ব্যথার পাশাপাশি অত্যধিক ঘামছিলেন মন্ত্রী। এরপর দেরি না করে গতকাল, সোমবার সকালেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বাবুল। হাসপাতালে আসার পরেই তাঁর অ্যাঞ্জিওগ্রাম করেন চিকিৎসক সরোজ মন্ডল। সোমবার দুপুরে হাসপাতালের সূত্রে জানানো হয়, “ভ্যারিকোজ ভেইন আছে, তাই একটা ডপলার স্টাডি হবে। পেটে একটা ব্যথা আছে তাই একটা ইউএসজি করা হবে।”

আরও পড়ুন:ফের ভূ*মিকম্পে কেঁপে উঠল তুরস্ক! মৃ*তের সংখ্যা বেড়ে প্রায় ৩৫ হাজার

রাজ্যের পর্যটন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এখন স্থিতিশীল। সোমবার সন্ধেতেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। সংবাদ মাধ্যমকে বাবুল সুপ্রিয় জানান যে, “আর তিন মাস দেরি করলে স্টেন বসাতে হতে পারত! মনে হল চেক করিয়ে নেওয়া দরকার। এখন ভাল আছি, মেডিসিন দিয়েছে”। হাসপাতাল সূত্রে খবর, মাইনর করোনারি আর্টারি ডিসিজে আক্রান্ত বাবুল সুপ্রিয়। আপাতত তাঁকে রেগুলার চেকআপে ও মেডিক্যাল ম্যানেডমেন্টে থাকতে হবে।

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...