Monday, April 6, 2026

ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, বুধেই রওনা

Date:

Share post:

পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। উত্তরের পরে এবার জঙ্গলমহল সফরে তৃণমূল (TMC) সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বুধবার, বিকেলে রওনা হবেন মুখ্যমন্ত্রী। তার আগে বেলা সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠক ডাকা হয়েছে।

একনজরে মুখ্যমন্ত্রী সফরসূচি-
• ১৫ ফেব্রুয়ারি দুপুর ৩টে নাগাদ জামশেদপুর থেকে রাঁচি হয়ে হেলিকপ্টারে পুরুলিয়ায় পৌঁছবেন।
• ওইদিন পুরুলিয়ার সার্কিট হাউসে রাত্রিবাস।
• ১৬ ফেব্রুয়ারি বেলা ১২টায় পশ্চিম মেদিনীপুর কলেজের মাঠে প্রশাসনিক জনসভা।
• দুপুর ২টোয় পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডেও জনসভা।
• রাতে পুরুলিয়া সার্কিট হাউসে রাত্রিবাস।
• ১৭ ফেব্রুয়ারি, বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে পুরুলিয়া থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা।
• বেলা ১২টা নাগাদ বাঁকুড়াতেও প্রশাসনিক জনসভা।

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান পৌঁছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের জেলায় নিজেই পৌঁছতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিতে এবং অভাব-অভিযোগ শুনতে বাড়ি বাড়ি যাচ্ছন ‘দিদির দূত’রা।

আরও পড়ুন- আকাশে অজানা বস্তু, এলিয়েন জল্পনার মাঝেই বিবৃতি হোয়াইট হাউসের

বুধবার, বাজেট অধিবেশনের আগে বেলা সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠক ডাকা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীর থাকার কথা। মমতা, শোভনদেবের পাশাপাশি ওই বৈঠকে যোগ দেওয়ার কথা বিরোধী দলনেতাও। এখন সেই বৈঠকের কী হয় সেটার দিকে নজর সব মহলের।

 

 

Related articles

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...