Friday, June 26, 2026

সৌরভের সঙ্গে ইগোর লড়াইয়ে নেতৃত্ব গিয়েছিল কোহলির, এক স্টিং অপারেশনে বললেন চেতন

Date:

Share post:

প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইগোর লড়াইয়ের জন‍্য নেতৃত্ব গিয়েছিল বিরাট কোহলি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি স্টিং অপারেশনের ভিডিওতে এমনটাই বলতে শোনা গেল ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক চেতন শর্মাকে। যদিও সেই ভিডিও’র সত‍্যতা যাছাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

২০২১ সালের টি-২০ বিশ্বকাপের আগে নিজেই ঘোষণা করেছিলেন ছোট ফর্ম‍্যাটের নেতৃত্ব ছেড়ে দেবেন বিরাট কোহলি। ২০২১ টি-২০ বিশ্বকাপের পর ছোট ফর্ম‍্যাটের নেতৃত্ব ছেড়ে দেন বিরাট। কিন্তু তারপরই একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বিরাটকে। এরপর নিজেই টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। এই নিয়ে স্টিং অপারেশনের ভিডিও-তে প্রধান নির্বাচক চেতন শর্মাকে বলতে শোনা যায়,”সৌরভ এবং বিরাটের মধ্যে একটা ইগোর লড়াই ছিল। সৌরভ এক সময় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিল। বিরাটও নেতা ছিল। কে বড় তা নিয়ে একটা লড়াই ছিল।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে বিরাট বলেছিলেন টি-২০ ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার সময় কেউ বাধা দেননি। যদিও তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন বিরাটকে না করা হয়েছিল নেতৃত্ব ছাড়তে। কে সত‍্য বলছে তা নিয়ে তোলপাড় হয়ে ওঠে ভারতীয় ক্রিকেট। স্টিং অপারেশনে সেই নিয়েও বলতে শোনা গেল চেতন শর্মাকে। গোপন ক‍্যামেরার ভিডিওতে প্রশ্নকর্তাকে বলতে শোনা গিয়েছে, “দু’জনের মধ্যে কে সত্যি বলছে?” উত্তরে চেতন শর্মা বলেন, “সৌরভ নেতৃত্ব না ছাড়ার কথা বলেছিল বিরাটকে।”

আরও পড়ুন:দ্বিতীয় টেস্টের আগে শক্তি বাড়ল ভারতীয় দলে, যোগ দিলেন শ্রেয়স আইয়ার

 

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...