Friday, April 3, 2026

হায়দরাবাদ এফসির কাছে ১-০ গোলে হার এটিকে মোহনবাগানের

Date:

Share post:

হায়দরাবাদ এফসির কাছে ১-০ গোলে হার এটিকে মোহনবাগানের। শেষ পর্বে ওগবেচের গোল। এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল। হায়দরাবাদের বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল মোহনবাগান। এই নিয়ে টানা তিন ম্যাচে জয় অধরা জুয়ান ফেরান্দোর দলের। টানা ব্যর্থতায় চাপ ক্রমশ বাড়ছে জুয়ানের উপর।

চোটের জন্য হুগো বৌমোস, কার্ল ম্যাকহিউ ছিলেন না। কার্ড সমস্যার জন্য ছিলেন না শুভাশিস বসুও। তাই লিগ টেবিলের দুই নম্বরে থাকা শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে কিছুটা ব্যাকফুটে ছিল মোহনবাগান। তবে ম্যাচে শুরু থেকেই আক্রমণের চেষ্টা করে সবুজ-মেরুন। ১৩ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের শট দক্ষতার সঙ্গে সেভ করে দেন হায়দরাবাদের গোলরক্ষক। ম্যাচের ৪১ মিনিটে আশিস রাইও একটি গোলের সহজ সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধে আক্রমণ শানালেও হায়দরাবাদের গোলের মুখ খুলতে ব্যর্থ হয়েছেন বাগানের ফুটবলাররা। তবে এদিনের খেলায় বৌমোসের অভাব টের পাওয়া গিয়েছে। মাঝমাঠে বল ধরে খেলার মতো লোক ছিল না। সেইসঙ্গে মাঝে মধ্যে মিস পাসও হয়েছে। বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্য ছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সবুজ-মেরুনের রক্ষণে হানা দিয়ে গোল দেওয়ার চেষ্টা করে হায়দরাবাদ। কিন্তু বাগানের রক্ষণ সেই যাত্রায় ধাক্কা সামলে দেয়। সেইসঙ্গে ম্যাচের রাশ ধরার চেষ্টা করে মোহনবাগান। ম্যাচের ৭৬ মিনিটে আশিস আরও গোলের সুযোগ পান। তাঁর নেওয়া ডান পায়ের শট বক্সের ওপর দিয়ে চলে যায়। গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে কিয়ানকে নামান ফেরান্দো। কিন্তু কিয়ানও ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে শেষ পর্বে ঘরের মাঠে বাগানকে চাপে রাখার চেষ্টা করে হায়দরাবাদ। সফল হয় তারা। ম্যাচের ৮৬ মিনিটে বার্তোলোমিউ ওগবেচে গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন। শেষ পর্বে গোল খাওয়ার পরে আর ম্যাচে ফিরতে পারেনি মোহনবাগান।

আরও পড়ুন:সৌরভের সঙ্গে ইগোর লড়াইয়ে নেতৃত্ব গিয়েছিল কোহলির, এক স্টিং অপারেশনে বললেন চেতন

 

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...