Saturday, April 4, 2026

রাজ্য সরকারি কর্মীদের ৩% DA বৃদ্ধির ঘোষণা, আর কী কী রয়েছে বাজেটে

Date:

Share post:

বিধানসভায় পেশ হল ২০২৩-২৪-এর বাজেট (Budget)। বুধবার অধিবেশনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

একনজরে রাজ্য বাজেট-
• যেখানে দেশে ২০২৩-২৪-এ আর্থিক বৃদ্ধি ৬.৯৫ হবে বলে মনে করা হচ্ছে, সেখানে বাংলায় ৮.৪১ শতাংশ হবে
• রাজ্যের বিভিন্ন প্রকল্প দেশে সেরার শিরোপা পেয়েছে
• ৩লক্ষ ৭১ হাজার দুয়ারে সরকার শিবির হয়েছে, উপকৃত ৯ কোটির বেশি মানুষ
• স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদান, গ্রামীণ আবাস যোজনায় দেশের মধ্যে আমরা সেরা
• জিএসটি রিটার্ন ৭০ থেকে ৯৫ শতাংশে উন্নীত হয়েছে, জিএসটি বাবদ রাজস্ব বৃদ্ধি ২৪.৪৬
• রাজ্যের রিয়েল এস্টেটের বিকিকিনি অত্যন্ত বৃদ্ধি পেয়েছে
• স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ হিসেবে ১৩ হাজার ৬৬০ কোটি টাকা দেওয়া হয়েছে, বরাদ্দ বেড়েছে ২৫ গুণ
• স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ফলে উপকৃত হয়েছে আবাসন শিল্প
• ১০০ দিনে মিড ডে মিলে বরাদ্দ কমিয়েছে কেন্দ্র
• কেন্দ্রের মূল্যবৃদ্ধিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে
• রাজ্যে এমএসএমই-র সংখ্যা ৯০ লক্ষ
• ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের অধীন নিয়ে আসা হয়েছে
• দেউচা পাঁচামির কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে
• অনগ্রসর ওবিসি পড়ুয়াদের জন্য বৃত্তি, উপকৃত হচ্ছেন পড়ুয়ারা
• নয়া প্রকল্পে মৎস্যজীবীদের অকাল প্র*য়াণে তাঁদের পরিবারকে ২লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে
• ৩হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী
• হাওড়ায় ঢালাই শিল্পের উন্নয়নে ফাউন্ড্রি পার্ক তৈরি হবে
• বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হলে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ
• রাজ্যে ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হবে
• জমি-বাড়ি ক্রয়ের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাস অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে
• খাদ্যসাথী প্রকল্পে ৯ কোটির বেশি মানুষকে যুক্ত করা হয়েছে
• গ্রামীণ সড়ক উন্নয়নে ‘রাস্তাশ্রী’ প্রকল্প, যে খাতে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
• ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আর্থিক সহায়তার জন্য ঋণ প্রকল্প
• ৩৫০ কোটি টাকা বরাদ্দ
• রাজ্য সরকারি কর্মচারীদের আরও ৩ শতাংশ ডিএ
• পেনশনভোগীদের জন্যেও ৩ শতাংশ ডিএ বৃদ্ধি
• মার্চ থেকেই বর্ধিত হারে ডিএ মিলবে
• গ্রামীণ সড়ক উন্নয়নে ‘রাস্তাশ্রী’ প্রকল্প, যে খাতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
• বিধায়কদের বরাদ্দ বাড়ানো হল, ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
• চা বাগানের আয় থেকে কৃষি আয়কর আইনে মিলবে ছাড়

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...