Friday, June 26, 2026

জঙ্গি সংগঠন IS-এর শিকড় খুঁজতে, দক্ষিণের একাধিক জায়গায় তল্লাশি NIA-এর

Date:

Share post:

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের শিকড় ক্রমশ ছড়াচ্ছে দক্ষিনের রাজ্যগুলিতে। সম্প্রতি কর্ণাটকে নিষিদ্ধ সংগঠন পিএফআইয়ের একাধিক দপ্তরে হানা দিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি দক্ষিণের রাজ্যগুলিতে অভিযান চালাল ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের শিকড় খুঁজতে।

বুধবার সকাল থেকে তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটকের একাধিক জায়গায় হানা দেন এনআইএ-র তদন্তকারী অফিসাররা। তাদের লক্ষ্য ছিল বিশ্বের অন্যতম বিপজ্জনক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের শিকড় ভারতের মাটিতে কতটা ছড়িয়ে পড়েছে তার অনুসন্ধান। যার জেরেই তামিলনাড়ু ও কেরালার ৬০টি ও কর্ণাটকের ৪৫টি জায়গায় তল্লাশি চলছে বলে খবর। জানা গিয়েছে, সম্প্রতি তামিলনাড়ুর কোয়েন্বাটুরে কিছুদিন আগে গাড়ির মধ্যে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সূত্র ধরেই চলছে বুধবারের এই তল্লাশি অভিযান। তদন্তকারিদের ধারনা এই তল্লাশি অভিযানে খোঁজ মিলতে পারে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের।

উল্লেখ্য, কর্ণাটক, কেরলের মত রাজ্যগুলিতে এই আগে একাধিকবার খোঁজ মিলেছিল ইসলামিক স্টেট জঙ্গির। পাশাপাশি এইসব অঞ্চল থেকে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়ার ঘটনাও নতুন নয়। তদন্তকারিদের ধারনা, বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে এখানকার যুব সম্প্রদায়ের মধ্যে সন্ত্রাসের বীজ বপন করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এনআইএর তরফে কাউকে গ্রেফতারের ঘটনা ঘটেনি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...