Friday, June 26, 2026

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক পুত্রের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি ইডির

Date:

Share post:

বাবার বিরুদ্ধেও জারি হয়েছিল লুক আউট নোটিশ৷ এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের  ছেলে সৌভিকের বিরুদ্ধেও লুক আউট নোটিশ জারি করল ইডি৷এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে সার্কুলারের বিষয়ে জানাল ইডি ।

এর আগেও ইডির তরফে একাধিকবার জানানো হয়েছিল শৌভিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে তিনি যাতে তদন্তকারীদের নজর এড়িয়ে অন্যত্র চলে যেতে না পারেন, দেশের বাইরে গা ঢাকা দিতে না পারেন, সেই উদ্দেশ্যেই লুক আউট নোটিশ জারি করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

গত ৭ ডিসেম্বর নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিট পেশ করেছিল ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ওই চার্জশিটে মানিক ছাড়াও আরও পাঁচ জনের নাম ছিল। এর মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত মানিকের স্ত্রী, পুত্র, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল ছাড়াও ২টি সংস্থার নাম উল্লেখ করা হয়েছিল।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে পেশ করা চার্জশিটে দাবি করে, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্য বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজের মানোন্নয়নের জন্য ৫০ হাজার টাকা করে নিতেন। মানিকের স্ত্রীর সঙ্গে এক মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বলেও আদালতে তথ্য প্রমাণ পেশ করে ইডি। এরই মধ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১০ অক্টোবর মানিককে গ্রেফতার করে ইডি।মূলত ধৃত তাপস মণ্ডলের বয়ানের ভিত্তিতেই মানিক-পুত্রের দুই সংস্থা তদন্তকারীদের তদন্তের আওতায় আসে। ওই দুই সংস্থার মাধ্যমে বেশ কিছু বেআইনি আর্থিক লেনদেনেরও প্রমাণ পেয়েছেন ইডি আধিকারিকরা। সেই লুক আউট নোটিশের প্রতিলিপি শুধুমাত্র এয়ারপোর্ট অথরিটিকে নয়, স্থল ও জলবন্দরের কর্তাদের কাছে দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতেও দিয়ে দেওয়া হয়েছে সেই নোটিশের প্রতিলিপি।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...