Friday, June 26, 2026

তেলেঙ্গানায় বড়সড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত গোদাবরী এক্সপ্রেসের ৬ টি কামরা

Date:

Share post:

ফের বড়সড় প্রশ্নের মুখে রেল যাত্রীদের নিরাপত্তা। বুধবার দক্ষিনের তেলেঙ্গানা(Telengana) রাজ্যে বড় দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় রেল(Indian Rail)। লাইনচ্যুত হল বিশাখাপত্তনম থেকে সেকেন্দরাবাদগামী গোদাবরী এক্সপ্রেসের ৬টি কামরা। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের(Passenger) মধ্যে।

রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার বিবিনগর ও ঘাটকেশর স্টেশনের মাঝামাঝি এলাকায় আসতেই ট্রেনটির ৬ টি কামরা বেলাইন হয়ে যায়। হায়দরাবাদ থেকে এই স্থানটির দূরত্ব ৪০ কিলোমিটার। দুর্ঘটনার পর দ্রুত দুর্ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। লাইনচ্যুত কামরাগুলিকে ট্রেন থেকে আলাদা করে বাকি কামরাগুলিতেই সকল যাত্রীদের সেকেন্দরাবাদের উদ্দেশে রওনা করে দেওয়া হয়। অবশ্য কিছু যাত্রী ট্রেনের বদলে সড়কপথে গন্তব্যের দিকে রওনা দেন। তাদের যাত্রারও ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় ওই ট্র্যাকে বন্ধ থাকে রেল চলাচল। যদিও কি কারণে এই দুর্ঘটনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি রেল আধিকারিকরা। তদন্ত শুরু হয়েছে। তবে ফের একবার দেশে রেল দুর্ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...