Saturday, April 4, 2026

১০০তম টেস্ট খেলার আগে মোদির সঙ্গে সাক্ষাৎ চেতেশ্বর পূজারার

Date:

Share post:

দিল্লিতে বর্ডার-গাভাসকার ট্রফির চার ম্যাচের সিরিজে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বর্তমানে ১-০ তে এগিয়ে রয়েছে ভারতীয় দল। দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্ট মিডল অর্ডার ব্যাটার চেতেশ্বর পূজারার ক্রিকেট কেরিয়ারের মাইলস্টোন টেস্ট। কারণ, নিজের ক্রিকেট কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচটি খেলবেন পূজারা। তার প্রাক মুহূর্তে তিনি দেখা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। পূজারাকে তাঁর ১০০তম টেস্টে খেলতে নামার আগে শুভেচ্ছা জানিয়েছেন মোদিও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে পূজারা টুইটে লিখেছেন, ‘আমার কাছে এটা খুব গর্বের বিষয় যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সুযোগ পেয়েছি। আমি চিরকাল এই বার্তা মনে রাখব। চিরকাল এই আলাপ-আলোচনা মনে রাখব। আমার ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামার আগে আমাকে যে উৎসাহ দিয়েছেন, তাতে আমি উপকৃত হয়েছি। ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।’

পূজারা ১৩তম ভারতীয় টেস্ট ক্রিকেটার, যিনি ১০০ টেস্ট খেলার নজির গড়তে চলেছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। যিনি তাঁর ক্রিকেট কেরিয়ারে খেলেছেন ২০০টি টেস্ট।
আসুন দেখেনি এই ভারতীয় ব্যাটারের কেরিয়ার গ্রাফ। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই অভিষেক হয়েছিল পূজারার।

টেস্টে পূজারার ঝুলিতে রয়েছে ৭০২১ রান। ৯৯ টি টেস্টে রয়েছে ১৯ টি শতরান এবং ৩৪ টি অর্ধশতরান। পাশাপাশি রয়েছে তিনটি ত্রিশতরানও।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ১৩২ রানে উড়িয়ে দেওয়ার পরে দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে জিততে মরিয়া ভারত।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...